Profile Photo

সুবহা জাহানOffline

  • SubhaJahan
  • Profile picture of সুবহা জাহান

    সুবহা জাহান

    • 1 month, 2 weeks ago

    ©বেলাশেষ–সুবহা জাহান
    নিশির ভেজা জলে স্নিগ্ধ হয়ে জন্ম মোর
    আজকের এই শুকনো পাপড়ি ছিল না মোর।
    ভিজেছিলাম কতই না জলে,,
    কতই না কাটাইলাম বেলা তারি পানে চেয়ে।
    কোন আশাতেই ডুবেছি বারে বারে,
    আজও তার সন্ধান পাইলাম না রে
    কতই না হাসিলাম-খেলিলাম,
    কতই মারিলাম ছলনায় তারে।
    তবুও বেলাশেষে পাইলাম না তারে।
    কত রজনী করেছি আঘাত তারে,
    তবুও সে কোমলমতি যায় নি ছেড়ে।
    আজ কত অজানায় আমি
    আপন সৃষ্ট রহস্যের বেড়াজালে আবদ্ধ আমি।
    কোথা তব শেষ তার পাই নি সে সত্য।
    গভীর রজনীর দিগন্তহীন পথিক আমি,
    জোনাকির পিছে ছোটা আমি,
    কুয়াশায় ঢাকা আমি বড্ড একা।
    আধার নিশিতে যদি পেয়েছি তবে কতই না ছুঁটি
    আজ ক্লান্ত পথিক,,শূন্য দুপাশ মোর, একেলা আমি।
    আজ বেলাশেষ,
    

    6
    7 Comments
    • সুবহা জাহান, আপনার “গভীর রজনীর দিগন্তহীন পথিক আমি” অংশটি ভীষণ গভীর এবং একাকীত্বের অনুভূতিগুলো পাঠকের মনে দারুণভাবে দাগ কেটে যায়। বিষণ্ণতা আর শূন্যতার যে চমৎকার আবহ আপনি তৈরি করেছেন, তা যেন প্রতিটি শব্দের মাঝে এক স্নিগ্ধ মায়া ছড়িয়ে দেয়। এমন সুন্দর আর ভাবগাম্ভীর্যপূর্ণ লেখাগুলো নিয়মিত আমাদের সাথে ভাগ করে নিলে আমরা সমৃদ্ধ হব, আপনি লেখা চালিয়ে যান।

    • খুব ভালো লাগলো ।

    • সহজ শব্দচয়নে গভীর এক বিষাদময় আত্মকথন।

    • আজ ক্লান্ত পথিক,,শূন্য দুপাশ মোর, একেলা আমি।
      আজ বেলাশেষ

    • জলে ভেজা পাপড়ির মতোই এক জীবন খুঁজে ফেরে অধরা সত্যকে
      শেষে থেকে যায় শুধু নিঃসঙ্গ কুয়াশার পথ….🤍🖤

    • আপনার লেখা কবিতাটা পড়ে মনটা বেশ বিষণ্ণতায় ভরে গেল। নিজের সৃষ্টির রহস্যের মাঝে একা হারিয়ে যাওয়ার এই অনুভূতিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। শেষ বিকেলের এই অবসাদটুকু যেন একদম মনের ভেতর গিয়ে লেগেছে।

Friends

Skip to toolbar