-
সেদিন তুমিই বলেছিলে,
আমি তোমাকে আবদ্ধ করেছি
তোমার নিজেকে শ্বাসরুদ্ধ মনে হচ্ছে!
তবে যাও আজ মুক্ত করলাম সকল আবদ্ধতা থেকে।
তুমি নিজেই বলেছিলে,
আমি তোমাকে বেঁধে রেখেছি
তোমার নিজেকে কয়েদি মনে হচ্ছে!
তবে যাও আর কোনো বাধ্যবাধকতা মানতে হবে না।
সে তোমারই মন্তব্য ছিল,
তুমি নাকি না জেনে ভুল করেছো
জানলে নাকি এমনভাবে ধরা দিতে না!
তবে নাও, এবার তোমার ভুলটা শুধরে ঠিক করে নাও।
যদি আপত্তি না হয়,
আমিও কিছু বিষয় বুঝতে চাই..
আমার আবদ্ধতায় নিজেই জড়িয়েছিলে,
তুমি নাকি আমার বন্ধনে স্বাধীনতা খুঁজে পাও,
ধরা না দিয়ে থাকতে পারো নি আমার প্রেমে,
এমন অনুভূতি নিয়ে আমাতে সঙ্গ করেছিলে।
হঠাৎ করে তোমার পাল্টে যাওয়া মন্তব্যে আমি যে আঘাতের শিকার হলাম তার দায়ভার কাকে দেবো?“” তোমাকে??
3 Comments
Friends
Samiuzzaman-Sami
@samiuzzaman-sami
Sumaiya Akter
@cynthi
Mehreen Mannan
@mehreen-mannan
Abdullah-Al-Raiyan
@abdullah-al-raiyan
Sohana islam
@sohana
Shoyon Sharma
@shoyon
Kobithejunior
@kobithejunior
Saydul-Hasan
@saydul-hasan
Fazilatunnesa Nadia
@nadia-2

প্রেও বন্দিত্ব নয়; পরম মুক্তি।