Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 2 months, 4 weeks ago

    খোকার চিঠি

    চিঠির ভাঁজে রোদের আলো, ভিজে চোখের জল,
    মাগো, তোমার ডালের বড়ি, স্নিগ্ধ উঠোনতল।
    তুমি ভাবো, যুদ্ধ তো শেষ, শান্ত পুরো দেশ,
    তবে কেন খোকার চোখে চিন্তার নেই শেষ?
    কুমড়ো গাছে ফুল ফুটেছে, নতুন ডাঙার ঘ্রাণ,
    তোমার দেওয়া শিক্ষাতেই তো জাগে খোকার প্রাণ।
    ভাষার লড়াই জিতেছে দেশ, ঘুচেছে পরবাস,
    এখন লড়াই বাঁচিয়ে রাখার সাধারণ মানুষের শ্বাস।
    তুমি তো মা প্রথম পাঠশাল, শিখিয়েছিলে সোজা—
    সত্যি কথা বলতে শেখা, সৎ জীবনটা খোঁজা।
    অবিচার আর বৈষম্যের এই ভাঙবে মাগো শিকল,
    সোজা পথে চলতে গিয়ে খোকা আজ অটল।
    তুমিই গৃহ, তুমিই সমাজ, তুমিই সাহস-শক্তি,
    দেশটাকে ভাই ভালোবাসায় দিলাম সকল ভক্তি।
    লড়াই শেষে ফিরবে ছেলে, কাটবে আঁধার রাত,
    খোকার মাথায় রেখো মাগো তোমার পরম হাত।
    একটু দেরি হচ্ছে মাগো, একটু ধৈর্য ধরো—
    স্বপ্নের এই বাংলাদেশটা সবাই মিলে গড়ো।
    চিঠির শেষে রইল মাগো ভোরের মতো আলো,
    মায়ের চরণ স্পর্শ করে হাজার সালাম নাও।

    6
    5 Comments
    • মমতাময়ী মা কে নিয়ে চমৎকার লেখনি, চোখের সামনে মন হলো, মায়ের সাথে কাটানো পুরো শৈশবটাকে আবার একবার দেখলাম

    • Syed Farah, লেখাটা পড়ে মনে হচ্ছিল চোখের সামনে পুরো দৃশ্যটা ভেসে উঠছে, কিন্তু আপনার কি মনে হয় বর্তমানে আমরা সত্যিই সেই অটুট দেশটা গড়তে পারছি? গ্রুপে অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের কমিউনিটিটা বেশ জমে উঠবে।

    • চিঠির ভাঁজে মা ও সন্তানের যে গভীর আবেগ এবং দেশের প্রতি দায়িত্ববোধ ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার এই সুন্দর লেখনীটি নিয়মিত চর্চার মাধ্যমে আরও প্রাণবন্ত করে তোলার জন্য আন্তরিক শুভকামনা রইল।

    • অন্ত্যমিল ও ছন্দের প্রবাহ মন ছুঁয়ে যাওয়ার মতো, আপনি যা খুব সহজেই চিরায়ত বাঙালি গ্রামীণ পরিবেশ ও আধুনিক সংগ্রামের মেলবন্ধন ঘটিয়েছেন।

Skip to toolbar