Profile Photo

Tahin Bhuiyan ChayapothikOffline

  • tahinbhuiyanchayapothik
  • Profile picture of Tahin Bhuiyan Chayapothik

    Tahin Bhuiyan Chayapothik

    • 1 month, 2 weeks ago

    “অপেক্ষায়”
    তাহিন ভুঁইয়া ছায়াপথিক

    তুমি আসবে বলে আজও আমি আছি তোমার অপেক্ষায়,
    ঘরের কোণে জ্বলা বাতিটা নেভাই না রোজ সন্ধ্যায়।
    রাস্তার দিকে তাকিয়ে থাকি ঘন্টার পর ঘন্টা,
    মনে হয় এই বুঝি শুনবো তোমার পায়ের শব্দটা।

    তুমি এসে বলবে কথা আছি সেই আশায়,
    বুকের ভেতর জমানো সব কথা বলবো নিঃশ্বাসে।
    তোমার হাসিতে আমার সকাল, কান্নায় রাত নামে,
    তুমি ছাড়া এই পৃথিবীটা বড় বেশি বেমান লাগে।

    ক্যালেন্ডারের পাতা ছিঁড়ি আর দিন গুনি,
    তুমি কবে ফিরবে, কবে বলবে “ভালোবাসি”।
    বন্ধুরা বলে ভুলে যা, নতুন করে বাঁচ,
    আমি বলি তুমি ছাড়া বাঁচা যায়, কিন্তু বাঁচতে ইচ্ছা করে না।

    তোমার দেয়া শেষ চিঠিটা আজও বালিশের নিচে,
    ভাঁজে ভাঁজে লেগে আছে তোমার আঙুলের ছোঁয়া।
    ফোনের স্ক্রিনে তোমার নামটা সেভ করেই রেখেছি,
    যদি একদিন রিং বাজে, যদি বলো “আমি আসছি”।

    মানুষ বলে অপেক্ষা নাকি বোকামি,
    আমি বলি অপেক্ষাই তো ভালোবাসার শেষ প্রমাণ।
    তুমি না আসলেও আমি অভিযোগ করবো না,
    শুধু দূর থেকে দোয়া করবো তুমি ভালো থাকো।

    তুমি আসবে বলে আজও আমি আছি তোমার অপেক্ষায়,
    তুমি এসে বলবে কথা আছি সেই আশায়।
    এই আশাটুকু নিয়েই বেঁচে আছি,
    এই আশাটুকু মরলে আমিও মরে যাবো।

    3
    8 Comments
    • আশা আছে বলেই অপেক্ষার প্রহর গুনা।

    • কবিতায় অপেক্ষার তীব্রতা আর প্রতীক্ষার একাগ্রতা ভালোবাসাকে আরো সুন্দর করে তুলেছে কবি! শুভেচ্ছা নেবেন!

    • আপনার লেখাটা পড়ে বেশ অদ্ভুত এক মায়া আর দীর্ঘশ্বাস অনুভব করলাম, সত্যিই ভীষণ আবেগঘন একটা অনুভূতি ফুটে উঠেছে। আমাদের এই গ্রুপে সবার লেখায় আপনি একটু নিয়মিত লাইক আর কমেন্ট করলে আমরা সবাই বেশ উৎসাহ পাই, তাই একটু সময় করে সবার পাশেও থাকার অনুরোধ রইল।

    • আপনার লেখায় ফুটে ওঠা গভীর ভালোবাসা ও দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি যেন হুমায়ূন আহমেদের কোনো উপন্যাসের বিরহী চরিত্রের কথা মনে করিয়ে দেয়, তাই আপনি যদি আবেগের এই তীব্রতাকে আরও কিছু উপমায় সাজিয়ে তোলেন তবে তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।

    • ভালবাসার জন্য অপেক্ষা করাও ভালো লাগে।

Skip to toolbar