-
“”” নিভৃত প্রণয়”””
ওগো প্রণয়িনী,
ডুবেছি আমি তোমার চোখে,
তোমার সরলতায় বিমোহিত আমি।
তোমার অগোচরে আমি তোমায় দেখি,
নিভৃত অন্তরালে তোমায় ভাবি,
শূন্য হিয়াতে তোমারি ছবি আঁকি।
ওগো প্রণয়িনী,
তোমার তরে মোর হৃদয় করে হাহাকার,
যবে তোমায় দেখি,
হৃদ-মাঝে জাগে প্রেম আমার।
তোমার খোলা অলকে, নীল শাড়িতে,
তোমাকে যে অসম্ভব শোভায়।
ওগো প্রণয়িনী,
তোমার মিষ্টি হাসির ঝলকে, লাল অধরে,
যেন মুক্তো চমকায়।
তোমার বদনখানি যেন আকাশের ঐ চাঁদ,
সারাক্ষণ বিভা ছড়ায়।
ওগো প্রণয়িনী,
তোমার রূপের বর্ণনা লিখে,
ফুরিয়ে যাবে আমার শব্দভাণ্ডার;
ফুরিয়ে যাবে মোর আয়ু।
তবুও আমি হতে পারব না
তোমার রূপের বর্ণনাকার।
ওগো প্রণয়িনী,
কোনো একদিন যদি
হতে পারতাম তোমার,
সার্থক হতো মোর জীবনখানি।
ওগো প্রণয়িনী,
তোমার প্রণয়ে পুড়ছি আমি,
তোমার প্রণয়ে মরছি আমি।
তোমার প্রেমের রঙে রাঙি আমি,
ওগো প্রণয়িনী।2 Comments
Friends
45abu Kalam
@45abukalam
Syed Farah
@syedfarah
মো:নুর আলম
@nur-mpngmail-com
খালেদা আক্তার
@khaledaakhter
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula

তোমার সরলতায় বিমোহিত আমি।