Profile Photo

চিন্তাতরঙ্গিনীOffline

  • thoughtwaves
  • মিষ্টি শিশুর হাসি
    —- চিন্তাতরঙ্গিনী

    ছায়ার মাঝে, পাতার ফাঁকে,
    সোনালী রোদ পড়ে, দু-এক অংশ গাছে।
    ভিড়ের মাঝে তোমার দিকে নজর যখন পড়ে,
    ঠিক একই রকম লাগে।
    সোনালী-সবুজে স্নিগ্ধ করে মনের আনাচে-কানাচে,
    খিলখিলানো হাসিটি দেখলে, ঠিক একই রকম লাগে।
    সূর্য ডোবে আলো নিয়ে, তুমি ডোবো বয়সে,
    চোখের পলকে বদলে যায়—
    সময় বড় নিষ্ঠুর যে!
    পারলে তোমায় বেঁধে দিতাম, বয়স দু-এক মাঝে,
    হাসিতে-খুশিতে রঙ ছড়াতে, পাষাণ এই পৃথিবীতে।

    2
    5 Comments
    • শৈশব ধরে রাখা যায় না, শুধু মুগ্ধ হয়ে উপভোগ করতে হয়

    • শিশুর হাসিতে যে সোনালি রোদ ঝরে, সময়ের নিষ্ঠুর হাতও তার মায়া মুছে দিতে পারে না…🖤

    • চিন্তাতরঙ্গিনী, লেখাটা পড়ে এক অদ্ভুত মায়া কাজ করছে মনের ভেতর। শিশুর হাসি আর সময়ের নিষ্ঠুরতাকে আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। মাঝে মাঝে অন্যদের লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • ভিড়ের মাঝে তোমার দিকে নজর যখন পড়ে,

    • আপনার লেখা ‘খিলখিলানো হাসিটি দেখলে, ঠিক একই রকম লাগে’ লাইনটিতে মুগ্ধতা খুঁজে পেলাম, আর এই স্নিগ্ধ অনুভূতির সাথে মিলিয়ে যদি সময়ের পরিবর্তন নিয়ে আরও কিছু শব্দ যোগ করতে পারেন, তবে হয়তো আপনার এই সৃজনশীলতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Profile Photo
অমিত
@amitroy
Profile Photo
Shakhil Uddin
@shakhiluddin
Profile Photo
Ahnaf Xihan
@ahnafxihan
Profile Photo
MD. RIZWAN ULLAH
@md-rizwanullah
Profile Photo
Nusrat Zarin
@nusratzarin
Profile Photo
Vision 2020
@vision2020
Profile Photo
Sharmin
@sharmin1
Profile Photo
Manik Shah 24
@manikshah24
Skip to toolbar