-
দূরত্ব
তনজিম আতিকইউক্লিড
আমার মতো নিঃসঙ্গ শ্রমিকের মেরুদণ্ড
প্রতিদিন যে বক্ররেখা তৈরি করে
তোমরা তার নাম দাও বেঁচে থাকার আকাঙ্ক্ষাঅথচ কান্নার চেয়ে বড় কোনো দূরত্ব নেই
শক্তিশালী কোনো জ্যামিতিও নেইইউক্লিড
তোমার কাছে নতুন কোনো উপপাদ্য চাই না
শুধু বলো
বিচ্ছেদের জন্য পৃথিবীর কোন অক্ষাংশ দায়ীচলে যাওয়ার পর আধখাওয়া চায়ের কাপ
আর জানালার ধারে শুকিয়ে যাওয়া তুলসীপাতার মধ্যে
খুঁজেছি শেষ কথোপকথনের স্থানাঙ্ক
পরিত্যক্ত উপপাদ্য ছাড়া পাইনি অন্য কোনো মানইউক্লিড, তুমি কি জানো
চুমুরও থাকে পরবর্তী জীবন?
ঠোঁট সরে যাওয়ার বহু বছর পর তার উষ্ণতা
কোনো কোনো রাতে ফিরে এসে নিঃসঙ্গতার কপালে হাত রাখেমৃত নদী স্বপ্ন দেখে হারানো তীরের
5 Comments -
Friends
ভাস্কর
@vaskarchou
rupa roy
@ruparoy
Mahabubur Rahman
@mahabuburrahman
সৈয়দ আনোয়ারুল হক
@sahaque
মো: নাজমুল আখতার
@faith
মোঃ মিঠুন আলী (কচুরিপানার ফুল)
@mithun
খালেদা আক্তার
@khaledaakhter
_এম. ফরহাদ
@mdfarhad
Mdashik Ali
@mdashikali



খুবই মনকাড়া হয়েছে ।