-
আবারো মেয়ে??
একজন নারীর জীবনে মাতৃত্ব খুবই মূল্যবান, সুখদায়ক। সন্তানকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসাতেই যেন তার সার্থকতা। এসব ভাবতে ভাবতে ঢাকার ব্যস্ত রাস্তায় হসপিটালের পথে এগোচ্ছে রত্না। দ্বিতীয়বার মা হবে সে। পরিবারে বইছে আনন্দের জোয়ার। প্রথম মেয়েটি হওয়ার পর কতই না খুশি ছিল সবাই! দীর্ঘ প্রতিক্ষীত সন্তানের আগমনে সকলেই আনন্দিত ছিল, কেবল ছিলেন না শাশুড়ি মা। তিনি নাতি চেয়েছিলেন। তার এই চাওয়া এবার পূরণ করবে রত্না। করবেই! হ্যা, পরপর তিনদিন যে স্বপ্নে দেখেছে তার কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্র!হাসিমুখে সনোগ্রাফি রুমে প্রবেশ করে রত্না। সনোসিস্টের সাথে হাসি- আলাপে কেটে যায় বেশ কিছুক্ষণ। বাইরে অপেক্ষা করছে স্বামী সোহেল।তার মনেও আনন্দের রেশ।সোহেল আর রত্না মিলিয়ে কী রাখা যায় খোকার নাম? ভাবতে ভাবতে চোখ পড়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রত্নার দিকে।
উঠে কাছে যেতেই প্রশ্নের জোয়ার আর অশ্রুর বন্যায় ফেটে পড়ে রত্না।
“মা কি বলবে?”
“আত্মীয়রা কি বলবে?”
“বুড়ো বয়সে দেখবে কে?”
” কে আমাদের বংশরক্ষা করবে?”
সমাজের প্রচলিত স্টিগমার সাথে চলমান নির্বাক সোহেলের মুখ থেকে বেরোয় একটাই কথা “আবারো মেয়ে?”-কলমে উনাইসা।
2 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
Foyzur Khan
@foyzur-khan
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Halima-Moly
@halima-moly
Ekhtiar Uddin
@ekhtiar2003
Asma Akter
@asmaakter
আব্দুল্লাহ সাজিদ
@abdullah-sajid
KhalidHasan
@khalidhasan
Tanzila kham
@tanzilakhan



সমাজের প্রচলিত স্টিগমার থেকে বেরিয়ে আসা প্রয়োজন নতুবা এই সমাজ অন্ধকারেই থেকে যাবে। শুভেচ্ছা নেবেন গল্পকার!