Profile Photo

UTTAM KUMAR BISWASOffline

  • uttamk
  • Profile picture of UTTAM KUMAR BISWAS

    UTTAM KUMAR BISWAS

    4 years, 7 months ago

    গাছের কান্না
    ——————
    যাবো না তোমাদের উৎসবে
    হোক কল্যান থেকো কুশলে।
    স্মৃতিপটে রেখোনা আমায়
    রেখোনা কোন ভালোবাসায়।
    আছি আমি মোহহীন মোহনায়
    এককীত্বই যেথা দারুন মানায় ।
    নানা ছলনায় তোমাদের ছদ্মবেশ
    সুযোগ সন্ধানী দারুন ভদ্রবেশ !
    নিয়েছো গাছের ছায়া ফুল ফল
    ঢালোনি কভু শিকরে কোন জল !
    আশ্রয়েই যাৱ কেটেছে বহুকাল
    তাৱ ছায়া ছিন্ন কৱেছো বেসামাল।
    নব সাথী নিয়ে চলে গেলে হেথায়
    গাছের তাতে বল কি আসে যায় ?
    কত পাখি এসে উড়ে যায় পালায়
    গাছেরা কেমনে পালাবে কোথায় ?
    পাতা ফুল ফল সবই নাও আমার
    করো আঘাত, কেটে করো সাবার !
    যখন আসে ঝড় দূর্যোগ মহাবন্যা
    তোমাদের তরে এই গাছ করে কান্না।
    গাছহীন যবে হবে তুমি ওরে নির্বোধ
    সব পথ যে তোমার হয়ে যাবে রোধ ।
    —উত্তম
    সেপ্টেম্বর 12, 2021

    8
    4 Comments
Skip to toolbar