-
বিয়ে
———-তখন বর এলো-
এলো অনেক বরযাত্রি।
তখন শুভক্ষণ শুভদিন
তখন মধুলগ্ন শুভরাত্রি।
মনের ভুলে গেছি ও পথে-
শুনালো গান সে মধুর সুরে,
আনন্দ কোলাহল মধুদ্বারে।
পুরস্কার দিয়ে মিষ্টি মুখ শেষে
মধুদ্বার খুলে বরযাত্রি দল তবে
বাজনা তালে প্রবেশ নিমেষে ।
তখন শুভলগ্ন প্রায় মধ্যরাত-
অগ্রহায়ন শেষে শিশির শিক্ত
রোমান্টিক ঠান্ডায় বর কুপোকাত।
ধূতি কাপড়ে বরের চোখ ঢাকা
কোথাও নেই কোন সামান্য ফাঁকা।
তখন কনে এলো সানাইয়ের সুরে
সাত পাকে বাঁধিলো তাকে ঘুরে ।
হলো শুভ দৃষ্টি, হলো পাশা খেলা
ব্রাহ্মণ পড়ালো মন্ত্র নয় অবহেলা।
সকালে আবার বিয়ে কলাগাছ ঘুরে
বাজিছে বাজনা সারা বাড়ি জুড়ে !
নববধূ অন্ন দিল আগত অতিথি তরে
নতুন বরবধূ এলো জগত সংসারে।—–উত্তম
4 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


আপনাদের সাত পাকে বাঁধা, আমার অনেক ভালো লাগে।