Profile Photo

UTTAM KUMAR BISWASOffline

  • uttamk
  • Profile picture of UTTAM KUMAR BISWAS

    UTTAM KUMAR BISWAS

    4 years, 4 months ago

    সাম্যের একুশ
    ——————–
    বর্ণমালা তোমায় প্রণাম,
    বাংলা আমাৱ মায়েৱ ভাষা;
    বাংলা ভাষার অমর শহীদ,
    জানাই তোমায় হাজার সালাম।
    শ্রদ্ধাঞ্জলী একুশ তোমায়
    মায়ের স্নেহের মমতা তুমি-
    ভাইয়ের রক্তে ৱাঙানো গাঁথা,
    মহান দৃষ্টান্ত তোমার দৃঢ়তায়।
    একুশ আমাৱ ছোট্ট শিশুৱ
    প্ৰথম লেখনি হাতে খড়ি কলম,
    একুশ আলোতে মানুষ হবে শিশু
    বাঙ্গালী ফলাবে মানুষের ফলন।
    ধর্ম বিভেদ একুশ মানেনা
    একুশ শেখায় বিশ্বমানবতা
    সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙ্গে
    সাম্যের একুশ গড়ে সমতা।
    বাঙ্গালীর রক্তে একুশের চেতনা
    যুগে যুগে বহমান।
    একুশের শ্লোগানে শাণিত চেতনা
    মাথা নত কৱে না বীৱ বাঙ্গালী
    ধমনীতে যাৱ বীৱেৱ ৱক্ত
    চিৱদিন ধাবমান।
    একুশ তুমি শোকে গড়া সাম্যশক্তি-
    প্রথম প্ৰহৱে জনতাৱ স্যালুট
    প্ৰভাত ফেৱীৱ মহামিছিল মৈত্রী,
    বিশ্বে ৱবে চিৱ অমৱ অম্লান।

    —–উত্তম, ফেব্রুয়ারী 21, 2022

    9
    7 Comments
Skip to toolbar