-
নিঃশব্দ বসন্ত
আলতাফ হোসেন উজ্জ্বল
আমার ডালে
তোমার শেষ পাতাটুকু ছিঁড়ে ফেলেছি—
তবু জানি,
তোমার বসন্ত আর ফিরে আসে না।
কতবার ফুলের বিন্যাস করেছি সময়ের বুকে,
রঙ বদলেছে, ঋতু বদলেছে—
শুধু বদলায়নি
তোমার সেই মায়াময় চাহনি,
আজও ঠিক আগের মতোই স্থির,
অদ্ভুত নীরবতায় দীপ্ত।
আমি সময়কে গাই—
শোধিত পদযাত্রায় নীল পথ ধরে হাঁটি,
যেখানে স্মৃতি আর প্রত্যাশা
একই ছায়ায় বিশ্রাম নেয়।
হঠাৎ কোনো অজানা ক্ষণে
অনুভূতির দরজায় কড়া নাড়ে তুমি—
অনাগত আনন্দ হয়ে,
আবেগময় উপস্থিতিতে
দৃশ্যমান উদীচ্য শিহরণ বয়ে আনে
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে।2 Comments
Friends
Prasun Kumar Dey
@prasunkumardey
Kaira Mugdhota
@kairamugdhota
মোঃ রাকিমুন ইসলাম রাকিব
@rakimunislam
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Ashik Mokami
@ashikmokami
জাকির শামসুদ্দীন
@zakirshamsuddinzakir
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
Rupantor Roy
@rupantorroy


বিচ্ছেদ এবং স্মৃতির এক অদ্ভুত ‘পরাবাস্তব’ রুপ