Profile Photo

Vibranium Sara KhanOffline

  • Vibranium-Sara-Khan
  • Profile picture of Vibranium Sara Khan

    Vibranium Sara Khan

    2 years, 2 months ago

    চৈতালি বাতাসে
    ফেলে আসা রঙিন দিন
    হাওয়ায় ভাসে
    শূন্য ছাদে শুকোতে দেয়া ফিনফিনে এক নিঃসঙ্গ ওড়না যেন
    খুব হালকা, অস্তিত্ব নিমীলিন
    কিন্তু প্রবহমান
    চৈতালি বাতাসে
    রোদতপ্ত শূন্যতা বয়ে আনে
    তবুও কিছু পথভোলা একগুঁয়ে মৃদু হিম
    মেঘের ছদ্মবেশে রয়ে যায়
    না পাওয়াগুলো কেন আজ পোড়ায়
    শূন্য দুপুরে
    পথভোলা দিনান্তে সূর্যের সাথে স্মৃতির বালুকাবেলায় অবগাহন
    অশ্রুবিন্দু যেন অসময়ের শিশির
    ক্ষণিক থেকেই বাষ্পীভূত পলাতক ইথারের উষ্ণ বাতাবরণে
    তবু হায়, হাওয়ার প্রতিধ্বনি
    কিছু যেন বলতে চায়
    ফেলে আসা সেই সময়
    যাকে আর যায় না ফিরে পাওয়া
    শুধু চৈতালি বাতাসে
    তার ঝরা পালকের নিত্য আসা যাওয়া

    চৈতালি বাতাসে
    সারা
    ২৯.০৩.২০২৪

    4
    2 Comments
    • চমৎকার একটা কবিতা নিয়ে অনেকদিন পর ফিরলেন কবিবন্ধু, ঈদের শুভেচ্ছা নেবেন!

    • শূন্য ছাদে শুকোতে দেয়া ফিনফিনে এক নিঃসঙ্গ ওড়না যেন/
      খুব হালকা, অস্তিত্ব নিমীলিন/ কিন্তু প্রবহমান/ চৈতালি বাতাসে…। অনেক সুন্দর কবিতা। আরো লেখো।

Friends

Skip to toolbar