Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • “সংশয়, সন্দেহ এবং মিথ্যা”

    সংশয়, সন্দেহ এবং মিথ্যা এ তিনটি
    জিনিস আমাদের মানব জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অংশ। চেতনাগত দিক থেকে আমরা কেউ-ই উক্ত বিষয় তিনটিকে জীবনের জন্য সঠিক বলে মনে করি না, বরং প্রায়শ মানুষ সংশয়, সন্দেহ এবং মিথ্যা কে উপদেশমূলক ভাবে। একজন আরেকজন কে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকে।
    কিন্তুু মজার বিষয় হলো আমাদের সকলের মধ্যে উক্ত বিষয় তিনটি রয়েছে।এ ক্ষেত্রে কারো প্রকাশটা হয়তো খুবই তীব্র, আবার কারো টা শ্লথ।
    সংশয়, সন্দেহ এবং মিথ্যা যদিও কখনো শান্তি আনায়ণ করে না তথাপি আমাদের মানব মন অকপটে সংশয়, সন্দেহ এবং মিথ্যার দাসত্ব করে। আর দাসত্বের পরিণতি হিসেবে আমাদের জীবন আমাদের সাথেই অমানবিক আচরণ করে।
    ব্যক্তিভেদে সেই অমানবিকতার পরিস্ফুটন বিভিন্নভাবে হয়ে থাকে। তথাপি আমরা দাসত্ব করি সেই একই জিনিসের বারংবার। আর তার একমাত্র কারণ হলো আমরা ব্যক্তি মানুষ প্রত্যেকেই স্বার্থপর।
    আমরা যুদ্ধ করে স্বাধিনতা অর্জন করেছি বসবাসের জন্য, কিন্তুু নিজেদের হীন স্বার্থে আমরা আমাদের জীবনের কাছে এখনো সংশয়, সন্দেহ এবং মিথ্যার কাছে পরাজিত।
    কেননা এখনো অকপটেই আমরা মানবতা, প্রেম, ভালবাসার অন্তরালে সংশয়, সন্দেহ এবং মিথ্যার দাসত্ব করে চলেছি অবিরত যেখানে জীবন দোদুল্যমান।
    !!!শূন্য হৃদয়!!!অনল।

    9
    5 Comments
Skip to toolbar