Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 10 months ago

    🎈🎈তুমি🎈🎈

    তুমি পাহাড় ঘেরা অরণ্যের শোভা
    অর্ধ ফোটা ফুল,
    তুমি জল তরঙ্গের এক ফোঁটা জল
    সৃষ্টির মাস্তুল।
    তুমি অংশ অবয়ব সৃষ্টির কারিগর
    স্বচ্ছ শক্তির বাহন,
    তোমার জন্যই রংধনু ছড়ায়
    রঙের সাতকাহন।
    তুমি অঝোর ধারা অমৃতে ভরা
    অসীম স্বাদে তৃপ্তি,
    তোমার জন্যই আঁধার ধরা
    প্রকাশিত আলোর দীপ্তি।
    তুমি অমোঘ নিয়ম প্রকৃতি কানন
    হৃদ মাঝারে সুপ্তি,
    মিলন মেলায় প্রেমের খেলায়
    তুমি জীবন চলার শক্তি।
    তুমি মেঘের কালো শুভ্র তুলো
    বৃক্ষ বায়ুর ঢল,
    শিহরিত দ্বার শ্বাসেত সবল
    মিলন প্রয়াসে সম্বিত ধরার,
    তুমি আনন্দ সম্বল।
    তুমি হিমাদ্রী শেখর সমুদ্র যাপন
    সঙ্গম লীলার শক্তি,
    রুদ্র রজনী জোছনা তরণী
    তারায় খচিত আলোয় শোভিত
    তুমি!!! বিনীত প্রাণের মুক্তি।

    অনল

    17
    6 Comments
Skip to toolbar