Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    6 months, 1 week ago

    💦 জেগে থাকা হৃদয়।
    –জাহিদুল জামি

    রাতগুলো আমার কাছে বড্ড অচেনা,
    ক্ষণগুলো ছুরির ক্ষুরধারে কেটে যায় বুকের ভেতর।
    যেখানে একসময় রোদ ছিল,
    আজ সেখানে শুধু নিঃশ্বাসে আগুনের ফুলকি।
    💦
    স্বপ্নের ঘর ভেঙে গেছে,
    ঝড় এসে সব দেয়াল মুছে দিয়েছে।
    পথগুলো ফাঁকা, নিঃসঙ্গ,
    কোথায় অস্তিত্ব-এখন আর জানা নেই।
    💦
    আলো আসে ঠিকই,
    কিন্তু সে রঙ আমার ভেতরে ঢোকে না।
    প্রভাতগুলো হাড়কাঁপানো ঠান্ডা,
    সূর্য দূরে দাঁড়িয়ে হেসে ব্যঙ্গ করে।
    💦
    তুমি নেই-এই একটিমাত্র সত্য,
    শহরের সব সেতুর ভারের চেয়েও বেশি মনে হয়
    মানুষে মানুষে ভিড় হলেও
    আমার চারপাশে শুধু মরুভূমি।
    সুখ আসতে চায় তবু হৃদয় দেয় না অনুমতি,
    কারণ সেখানে তুমি নেই, তাই কিছু নেই।
    💦
    আকাঙ্ক্ষা বাতাসে ভাসে,
    তারাও মোমবাতির মতো নিভে যায়।
    ইচ্ছেগুলো সমুদ্রের তলায় জমে,
    হাজার বছরের শীতল পাথর হয়ে থাকে।
    মনে হয় পৃথিবী এক নিষ্ঠুর
    ব্যর্থ প্রেমিকদের সাথে খেলা করে।
    কিন্তু হৃদয়টা এখনও বেঁচে আছে
    ভাঙা, দগ্ধ, ছাই হয়ে গেলেও।
    💦
    এক অন্ধ আলো অন্ধকার ছেদ করে পথ খুঁজে নেয়,
    জেনেও জানেনা শেষে তুমি নেই।
    তবু থামে না,
    কারণ ব্যর্থ ভালোবাসার এই মাতাল হৃদয় যতটা কষ্ট পায়,
    ততটাই অমর হয়ে ওঠে কালের স্রোতে।
    ১০.১৩.২০২৫

    5
    3 Comments
Skip to toolbar