-
তুমি চলে গেলে কি আর হবে। আমি অনেক কাদবো আর বেশি কিছু হবে না। চাইলে যেতে পারো।
তুমি চলে গেলে আমি একা হয়ে পরবো হয়তো বা আর কখনো নিজেকে গুছিয়ে নিতে পারবো না।
তুমি চলে গেলে কি বা আর হবে বলো এই হাসি খুশী একটা মানুষ হাসতে ভুলে যাবে এর চাইতে বেশি কিছু হবে না। তাই ভেবে দেখো চাইলে চলে যেতে পারো।
তুমি চলে গেলে আর কাউকে হয়তো ভালোবাসা সম্ভব হবে না কিন্তু তাতে তোমার কি। তুমি চাইলে যেতে পারো।
আমি সত্যি বলছি তুমি চলে গেলে আমি ভালোবাসা থেকে বিশ্বাস উঠিয়ে নিব। কেউ যদি কাউকে ভালোবাসতে চায় তাহলে অনুরোধ করব আর যাই করুক কিন্তু কাউকে ভালোবাসার মত ভুল কাজ যেন না করে।
তোমাকে বলছি তুমি যেতে পারো। আমি মরে গেলে কিংবা কষ্ট পেলে তোমার কি। আমার ভালোবাসার দাম তোমাকে দিতে হবে না।
শুনছো?
একটা কথা বলি আমাকে ছেড়ে যেও না। আমার না সব অভিমানের কথা। তুমি ছেড়ে গেলে সত্যি আমার থাকতে কষ্ট হবে। আমি নিশ্বাস নিতে গেলেও তোমাকে ভাবি তাই বলছি আমাকে ছেড়ে যেও না।অচেনা আমি
আমারই শহরে6 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।



অনেকদিন পর আপনার লেখা পেলাম কবিবন্ধু। আশা করি ভালো আছেন। প্রেমের সুন্দর প্রকাশ পেয়েছে লেখাজুড়ে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।