Change your cover photo
Upload
কাজল শাহনেওয়াজ
Change your cover photo

সংক্ষিপ্ত বায়োগ্রাফি

কাজল শাহনেওয়াজ। কবি ও কথাশিল্পী।


জন্ম বিক্রমপুরের লৌহজং থানার দিঘলী গ্রামে (এখন পদ্মাগর্ভে বিলীন), ১৯৬১ সালের পয়লা জুন। পিতা আবু বকর সিদ্দিক পেশায় ভেটেরেনারী ডাক্তার ছিলেন। মায়ের নাম সুরাইয়া। বর্তমানে কিশোরগঞ্জে স্থায়ী নিবাস।

শৈশব কাটে ফরিদপুরে। তারপর কৈশোর ও যৌবন কিশোরগন্জ। বর্তমানে ঢাকায়।


ময়মনসিংহস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে গ্রাজুয়েশন।

পেশা শুরু করেন সেচ প্রকৌশলী হিসাবে, দুই বছর পরে তথ্য প্রযুক্তি। পেশাগত দক্ষতা অর্জন করেন জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম বিষয়ে। বার বছর চাকুরি করার পর আরও বার বছর স্বনিয়োজিত হিসাবে কাজ করেছেন একটা সফটঅয়্যার প্রতিষ্ঠান চালিয়ে। এক সময় পছন্দ ছিল নতুন নতুন প্রোগ্রামিং ভাষা শেখা ও তাতে কাজ করা।


জীবনের উচ্চ ও নীচ, সফল ও অসফল, সামান্য ও অসামান্য – সব কিছুতেই অপরিসীম আকর্ষণ নিয়ে বসবাস করেন ঢাকায়। কবিতায় কল্পনা ও গদ্যে বাস্তবতা দিয়ে শুরু করেছিলেন লেখালেখি। বর্তমানে বাংলার ভূমি-ইতিহাস-রাজনীতি প্রধান আগ্রহ।

কাজ করেছেন গ্রাম ও নগর দুই ধরণের জগতেই।


প্রকাশিত বই:

কবিতা

ছাঁট কাগজের মলাট (১৯৮৪), জলমগ্ন পাঠশালা (১৯৮৯), রহস্য খোলার রেঞ্চ (১৯৯২),

আমার শ্বাসমূল (২০০৭), কাঠকয়লায় আঁকা তোমাকে আমার (২০০৯), তালগাছ হাতির বাচ্চা

(২০১১), একটা পুরুষ পেপে গাছের প্রস্তাব (২০১৫), একটা ব্যাঙনি আমাকে পিঠে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে (২০১৯),কবিতাসমগ্র (২০১৮)


ছোটগল্প

কাছিমগালা (১৯৯৩), গতকাল লাল (২০০৭), কাছিমগালা ও গতকাল লাল (২০১১),

গল্পসমগ্র (২০১৮)


সাক্ষাৎকার

ঘোড়ার প্রেমপত্র (২০২০)


উপন্যাস

শে (২০২১)


সম্পাদনা

বিকল্প কবিতা, যৌথ সম্পাদনা, ১৯৮৯

ফৃ, লিটল ম্যাগাজিন, ১৯৯৫-৯৮

ফৃ গ্রন্থিকা সিরিজ (পাতলা মলাটের এক ফর্মার বই), ১৯৯৮-৯৯, ২০০৭, ২০১১, ২০১৫


This user account status is Approved

সকল পোস্ট

  • আবুল সুন্দর Oct 7, 2024 . বিষয়: মুক্তগদ্য - আমি আনারসের ব্যবসা করি। মধুপুর থেকে শেয়ারের ট্রাকে পাইকারি আনারস আনি, ঢাকায় খুচরা বিক্রি করি। আগে টাঙ্গাইলের পোড়াবাড়ি থাইকা চমচম…
  • সৌন্দর্যের ডাহুক ডাক Feb 1, 2024 . বিষয়: মুক্তগদ্য - সুবিমল মিশ্র—লেখা প্রকাশ বিষয়ে হৃদরোগে ও বয়সজনিত অসুস্থতায় সুবিমল মিশ্র মারা গেলেন ৮ ফেব্রুয়ারী, ২০২৩ ভোর ৪টা ৫০-এ। জন্ম হয়েছিল…
  • গাদলা Aug 10, 2022 . বিষয়: মুক্তগদ্য - হোক না তা বানানো, তবু তো নদীর শব্দ; খুব খুশ! ১৯৩৮ এর সেই বিকাল – তুমুল বৃষ্টি উপেক্ষা করে দশবারোজনের…
Skip to toolbar