প্রস্রাব-বিষয়ক
বিকালটা শুরু অইতেই গরমাগরম পুরি ভাজার বয়ের লগে ট্রান্সমিটারের খাম্বার চিপাত থন পুরুষ মাইনষের মুতের বয় বি আইবার লাগে এবং তখন পুরি আর মুতের দুই বয় মিল্লা একখান নয়া বয় তৈরি করে এবং এই নয়া বয় রাহাতন বিবির দিলে একটা নয়া জিগির বি তৈরি করে। মুতের গন্ধ নাকে আইলেই রাহাতন বিবি কইবার পারে এইটা যুয়ান পোলা না বুইড়া মাইনষের মুতের গন্ধ, মনে লয় মুতনেঅলা লোকটার বয়স কত অইবার পারে হেইটাবি রাহাতন বিবি কইবার পারব। হাঁ... »