সখাসম্বাদ কিম্বা নিছক এক ইন্ট্রো
এই একটিমাত্র আয়ু। তাকে সঙ্গে নিয়ে হাঁটি। হাঁটতে হাঁটতে পেরিয়ে আসি চারপাশের কাঁকুরে প্রান্তর। শালের সুউচ্চ সারি। কত শত কৈশোরিক আলো হাওয়া। যা এই লালমাটির প্রতি অঙ্গে বয়ে যায় প্রতিনিয়ত। বয়ে যায় আমাদের তিনবন্ধুর প্রথম দেখা হওয়ার দিনটিও। কবে। কখন। কোথায়। প্রথম মুখোমুখি হই। সেসব আর মনেও নেই। কেননা তা কোনো ফর্ম্যাল দেখাশোনা তো ছিল না। ছিল তিন অদম্য কিশোরের রক্তপ্রেম। কবিতার হাত ধরে পাশাপাশি হেঁটে যাওয়া। ... »