নন-ফিকশন

কবি সুভাষ মুখোপাধ্যায় জন্ম শতবার্ষিকী–১

কবি সুভাষ মুখোপাধ্যায় জন্ম শতবার্ষিকী–১

কম্পিউটার স্বাগতম আমার প্যাকেট থেকে সিগারেট অফার করায় তিনি তা আগ্রহের সঙ্গেই গ্রহণ করলেন। তাঁর মুখের সিগারেটে অগ্নিসংযোগ করলাম, তিনি আমার মুষ্টিবদ্ধ হাতে টোকা দিয়ে ধন্যবাদ দিলেন। বুঝতে পারলাম, ভদ্রতা-জ্ঞান টনটনে। গতরাতে শক্তি চট্টোপাধ্যায়ের বাসায় তাকে যেমনটি দেখেছিলাম, আজকে বেশভূষায় তার সম্পূর্ণ বিপরীত—ক্লিন শেভড বিশাল এক ব্যক্তিত্ব! মনে হচ্ছে, কোনো অনুষ্ঠানের সভাপতি অথবা প্রধান অতিথি সেজে রে... »

আবিদ আজাদের কবিতায় ছন্দ

আবিদ আজাদের কবিতায় ছন্দ

অষ্টাদশ শতাব্দীর কবি নরহরি চক্রবর্তীর ভাষায়—                                     “ছন্দ জ্ঞান বিনা কাব্য রচে যেই জন।                               পন্ডিত সভায় সেই লজ্জার ভাজন ”             কবিতার বাক্যকে রসাত্মক, ভাষাকে সুষমা্মন্ডিত ও শ্রুতিমধুর করার জন্য যে বিন্যাসরীতির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা-ই ছন্দের গতি ও স্থিতি এবং ঐক্য ও বৈচিত... »

সুদ ফ্রি ঋণের ফ্যান্টাসি এবং সালমান রুশদীর দ্যা ফ্রি রেডিও

সুদ ফ্রি ঋণের ফ্যান্টাসি এবং সালমান রুশদীর দ্যা ফ্রি রেডিও

পোস্টমডার্ন গল্প হিসাবে খ্যাতি পাওয়া সালমান রুশদীর দ্যা ফ্রি রেডিও গল্পে মূলত তিনটা চরিত্র: তরুণ রিকশাঅলা রামানি, তার থেকে কমপক্ষে বছর দশেকের বড় চোরের বিধবা বউ এবং গল্পটা যিনি বলতেসেন—ন্যারেটর, রামানির মৃত বাপ-মার ঘনিষ্ঠ পরিচিত। সালমান রুশদীর ছোটগল্প ‘দ্যা ফ্রি রেডিও’ পড়ে আমি তখন বর্ণনাকারী চরিত্র, মানে ন্যারেটর, সাবেক স্কুল শিক্ষক পরিচয় ছাড়া যার কোন নাম উল্লেখ নাই, তিনি আত্ম পর্যালোচনামূলক ব... »

ঢাকার কবিতা, কবিতায় ঢাকা

ঢাকার কবিতা, কবিতায় ঢাকা

আশির দশকের শেষলগ্নেও কলিকাতার কবিতা ঢাকায় জনপ্রিয় ছিলো। ঐ সময় পর্যন্ত কলিকাতায় সদ্য-প্রকাশিত কবিতার বই ঢাকার পাঠকরা গো-গ্রেসে পাঠ করতো। শক্তি, সুনীল, সুভাষ, বিনয়, প্রেমেন, নীরেণ, পত্রী, মিত্র, শঙ্খ—এরা ছিলো ঢাকার কাব্য মহলে আলোচিত ব্যক্তিত্ব। কলিকাতার কবিদের প্রতি এই টান জয় গোস্বামীতে এসে শেষ হয়। এরপর কলিকাতার কোনো কবি ঢাকার পাঠককে আচ্ছন্ন করতে পারেনি। এমনকি, উল্লেখ্য কবিদের নতুন বইয়ের প্র... »

গণ-গ্রাফিটির জোয়ার এবং অদৃশ্য ক্যামেরা!

গণ-গ্রাফিটির জোয়ার এবং অদৃশ্য ক্যামেরা!

২০২৪এর ১৬ জুলাই, ২২ বছর বয়সী আবু সাঈদ যখন রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় তোরণের সামনে নিহত হন, আমি তখন নড়াইলে… চিত্রা নদী তীরে ঘুরেফিরে সুলতান সংগ্রহশালাটি কয়েক দিন ধরে দেখার ইচ্ছে ছিলো। পদ্মা সেতু বন্ধ হবার আশঙ্কায় ভ্রমণ সংক্ষিপ্ত করে ১৭ জুলাই সকালে বাসে ঢাকা ফিরে এলাম। সেদিন বিকেল থেকে দফায় দফায় কারফিউ, আর অনলাইন বিচ্ছিন্নতা। বুঝতে পারছিলাম, সরকারি দলের সুবিধাভোগী বাদে সারা দেশে আওয়ামী লীগ নেতৃত্ব ... »

Photo By: Jr Korpa | Unsplash

আমার দেখা কবি আহমেদ মুজিব: পরিচয়পর্ব ও পত্তর

১৯৯৩-৯৪ সাল জীবনে অনেক ঘটনাবহুল একটা সময়। মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের আমেজ, আর কি করে সময়টা পার করা যায়, সেই ভাবনা আমাদের কয়েকজন বন্ধুর। বছর দুয়েক আগে একুশে ফেব্রুয়ারিতে স্কুলে আমরা একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করি। মফস্বলে ওই আয়োজনটা বেশ আলোচিত আর আগ্রহর সৃষ্টি করছিল। তো এবার আমরা ঠিক করলাম কাগজ করবো। একুশে সংকলন, একটা ছোট ম্যাগাজিনের আকারে। এই বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা নাই। মানে লেখাজোখা ছাড়... »

বাংলাদেশে জ্ঞান-বিজ্ঞান চর্চা

বাংলাদেশে জ্ঞান-বিজ্ঞান চর্চা

সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকা ও সোশাল মিডিয়া জুড়ে বাংলাদেশে যে জ্ঞান-বিজ্ঞান বা বিদ্যা চর্চার নিয়ে প্রচুর লেখা দেখেছি। বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার সুবাদে আমার মনে হয়েছে যে অনেকেই পশ্চিমা পদ্ধতিতে বিদ্যার চর্চার সাথে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে চর্চা হচ্ছে, তার যে পার্থক্য আছে, তা বুঝতে পারেন না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ভিত্তিক জ্ঞান চর্চা তুলনামূলক ভাবে অনেক কম। যে বিষয়... »

নামে কী বা এসে যায়? গোলাপকে যে নামেই ডাকো …

নামে কী বা এসে যায়? গোলাপকে যে নামেই ডাকো …

“What’s in a name? that which we call a roseBy any other name would smell as sweet;”(Romeo and Juliet Act 2, Scene 2 – William Shakespeare) এই লেখাটা বাংলাদেশে আশি দশকের জ্বলজ্বলে নানা কবি সাহিত্যিকদের মধ্যে অল্প কিছু লেখকের কবিতা বা সাহিত্যকর্মকে একটা একক নামের আওতায় আনা যায় কি না সেই প্রচেষ্টা থেকে লিখিত। যেই লেখকদের কথা বলতে চাইছি তাঁদের কবিতা, গদ্য ছিল প্রচল থেকে কিছুটা... »

প্রযুক্তি, বুদ্ধিমত্তা ও কবিতা

প্রযুক্তি, বুদ্ধিমত্তা ও কবিতা

একটা মাটির কলসি হাতে ধরে ওপর থেকে মাটিতে ফেলে দেওয়া হলো। একটা ঘটনা। ফলশ্রুতিতে অসংখ্য টুকরোয় বিভাজিত হয়ে গেল কলসিটি। একটা পরিণাম। টুকরোর সংখ্যা কত অনেক ঝামেলা না-পোয়ালে কেউ বলতে পারবে না। তবে দুই থেকে অনেক, এটুকু বলা যায়, এমনকি গুঁড়ো পর্যন্ত। যে-কোনো সংখ্যা বললে, সেটা শুধু সম্ভাবনা। আরো কয়েকটা ব্যাপারও সংশ্লিষ্ট। যেমন, নাম ছিল কলসি, যা একটা কারিগরিতে নির্মিত হয়েছিল, এবং যার উপাদান মূলত মাটি। টুকরো... »

বাংলাদেশের কবিতা এবং অপরাপর কলা-চর্চার ওপর আলোকপাত :

বাংলাদেশের কবিতা এবং অপরাপর কলা-চর্চার ওপর আলোকপাত :

ফরিদ হুদা লিখেছে, ”আমাদের ২০/২৫ বছর বয়সেই যাদের কে কবি সাহিত্যিক হিসেবে চিনে গিয়েছিলাম” ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদ যে সময় চারুকলাতে পড়েছে, অর্থাৎ আশির দশকে, সেই একই সময় অর্থাৎ আশির দশকে আমি এবং যমজ বোন কঙ্কণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কঙ্কণ ছিলো চারুকলায় ফরিদদের ব্যাচে, আমি ছিলাম বাণিজ্য বিভাগে। উচ্চ মাধ্যমিকে গড়ের অনেক ওপরে ফলাফল করে ঢাবিতে এলেও আমি ক্লাস তেমন করতাম না, কিন্তু... »

  • 1
  • 2
Skip to toolbar