• আমি হিংসে করি সেই শিশুদের দেখে
    জাহান্নামের আগুন জন্মে গায়ে মেখে।
    তাদেরকে হিংসে করি কারণ গাজায়
    পালায় জাহান্নামকে তারা ফাঁকি দিয়ে।
    জান্নাতের সুগন্ধ মেখে পাড়ি জমায়
    জাহান্নাম আমাদের হাতে তুলে দিয়ে।
    চিরশিশু শিশু রয়ে যায়, চলে যায়
    বিশ্বশান্তিকে সে বুড়ো আঙুল দেখিয়ে।।
    (পয়ার অক্ষরবৃত্ত)

    1
    4 Comments
    • নিষ্পাপ মুখগুলো যখন মৃত্যুর মিছিলে হারিয়ে যায়, তখন সভ্যতার সব অহংকারই অর্থহীন মনে হয়।

    • ফারহান সাদিক (সংগ্রাম), “বিশ্বশান্তিকে সে বুড়ো আঙুল দেখিয়ে” এই লাইনটা পড়ে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। আপনার কবিতার কথাগুলো অনেক গভীর আর হৃদয়স্পর্শী হয়েছে।

    • ফারহান সাদিক (সংগ্রাম), আপনার শব্দচয়ন এবং শিশুদের এমন করুণ ও গভীর চিত্রায়ন হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনার ভালোবাসা এবং গঠনমূলক মতামত নিয়মিত দিলে পুরো পরিবেশটি আরও প্রাণবন্ত ও সুন্দর হয়ে উঠবে।

  • আমার লেখা প্রথম কবিতা যদি আপনাদের ভাল লাগে তো লাইক,শেয়ার,কমেন্ট দিয়ে পাশে থাকবেন।
    মরিলেই শেষ হবে সব
    থেমে যাবে সবই কলরব
    ফিরে না আসিব আর
    ডাকিলে কেহ বারে বার,

    আঘাত যত দিতে চাও
    মনের মত দিয়ে যাও হৃদয় গভিরে ছিল যে ক্ষত
    নাড়া দিয়ে ওঠে বারে বার,

    ফিরে না আসিব আর
    ডাকিলে কেহ বারে বার

    বিদায় বেলা শুধু অভিম…Read More

    2
    3 Comments
    • প্রথম কবিতাতেই এত গভীর অভিমান আর না-পাওয়ার বেদনা—মন ছুঁয়ে গেলো।

    • ভারী অভিমান তো সব অভিমান ছেড়ে দিন জীবন সুন্দর হয়ে যাবে, কি লাভ কাদের জন্য যার জন্য অভিমান করবেন সে কখনো বুঝবে না বেশ ভালো লাগলো ।

    • রাকিমুন ইসলাম, আপনার লেখা ‘মরিলেই শেষ হবে সব, থেমে যাবে সবই কলরব’ পঙ্‌ক্তিগুলো এক গভীর বিষণ্ণতা ও সত্যের প্রকাশ ঘটিয়েছে যা হৃদয়ে বেশ দাগ কেটেছে, তাই ছন্দের এই নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রেখে আপনি আরও দারুণ সব সৃষ্টি উপহার দিতে পারেন বলে আমার বিশ্বাস।

  • Profile picture of Johur Munim

    Johur Munim Changed their profile cover

  • Profile picture of Johur Munim

    Johur Munim Changed their profile cover

  • মা, তোমাকে চিঠি লিখবো
    কি লিখবো মা!
    আর্তনাদ? হাহাকার? নিঃস্ব হয়ে যাওয়ার বেদনাকাব্য
    নাকি তোমার মুখের ‘বাজান’ ডাক? কোন কথা লিখব?
    ভাবতে ভাবতে শুধুই অশ্রু জমে নয়নে, বুকের ভিতর
    টর্নেডোয় ভেঙে দেয় সব কিছু, বালুর ঢিবির মতো
    চূর্ণবিচূর্ণ হয় সব, পড়তে পড়তে উঠে দাঁড়াই
    অকস্মাৎ তোমার ছায়া, অবিকল তোমার মুখ
    হেসে ওঠে, দু’হাত প্রসারিত হয়ে স্পর্শ করে মাথ…Read More

    3
    5 Comments
    • মা কথাটি অতি মধুর ।

    • মায়ের সঙ্গে শেষ দেখা হয়ে যায়, কিন্তু মাকে না বলা কথাগুলো কখনো শেষ হয় না!

    • Mohammad Abul Hosein, লেখাটা পড়ে সত্যি অনেক আবেগ কাজ করছে। মায়ের জন্য এমন আকুতি আর ভালোবাসার প্রকাশ দেখে খুব মায়া লাগল। আপনার এই অনুভূতিগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে।

    • আপনার লেখাটিতে মায়ের প্রতি গভীর ভালোবাসার যে আর্তি ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী। বিশেষ করে ‘আমি চিঠি বুকে জড়িয়ে ধরে বসে আছি’—এই লাইনটি পাঠক হিসেবে আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। আপনি চাইলে স্মৃতির অতল থেকে মায়েকে নিয়ে আরও অনেক আনন্দময় মুহূর্তের বর্ণনা যোগ করার কথা ভাবতে পারেন, যা আপনার লেখনীকে পূর্ণতা দেবে।

    • এই কবিতার সৌন্দর্য তার শব্দে যতটা, তার অন্তর্নিহিত নীরবতায় তার চেয়েও বেশি।

  • Profile picture of Kazi Adam
    Profile Photo
    Mohammad Abul Hosein
    @mohammadabulhosein
  • Profile Photo
    Mohammad Abul Hosein
    @mohammadabulhosein
  • প্রিয়জন ও প্রয়োজন
    সিরাজুল মানিক

    প্রিয়জন হতে হলে প্রয়োজন হতে হয়
    যদি করো প্রিয়জন হতে চাও
    তবে আগে তার প্রয়োজন মিটাও
    পৃথিবীটা বড়ই স্বার্থপর
    এখানে নিঃস্বার্থ ভালোবাসার বড় অভাব
    মানুষ তোমাকে ততোদিন ভালোবাসবে
    এবং তোমার প্রশংসা করবে
    যতোদিন তুমি তাঁদের প্রয়োজন
    মিটাতে পারবে
    যেদিন তুমি অসহায়, নিঃস্ব হবে
    সেদিন কেউ পাশে থাকবেনা…Read More

    1 Share
    3
    3 Comments
    • প্রয়োজনে পাশে থেকে যে, সেই প্রিয়জন

    • সিরাজুল মানিক, বাস্তব এই কঠিন সত্যটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার লেখায়। গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকবে।

  • দীপ্ত শপথ

    বদলে গেছে জীবনের রঙ
    মাড়িয়েছি বহু পথ
    থমকে গেছি কদাচিৎ
    কোথাও বা খেয়েছি হোঁচট।
    তবে কি ছেড়ে দেবো হাল
    না, বুকে মোর আছে বল
    হেঁটে যবো আরো কিছু
    খোদারি ভরসা এক সম্বল।
    আলস্যের নিদ্রা ভেঙে
    জেগেছি রবির উগ্র দাপটে
    প্ররোচনার জাল ছিন্ন করে
    মুষ্টিবদ্ধ আজি দীপ্ত শপথে।

    -29/8/2026

    4
    5 Comments
    • আলস্য ও প্ররোচনার জাল ছিন্ন করে নতুন পথে এগিয়ে যাওয়ার শপথটি মনে দাগ কাটলো।

    • আপনার লেখা কবিতাটা পড়ে একদম মনের ভেতর এক অদ্ভুত সাহস আর জেদ কাজ করছে, সত্যি দারুণ লিখেছেন!

    • দীপ্ত শপথে এগিয়ে যান হিসেবে ভালো লাগলো ।

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখনীর “প্ররোচনার জাল ছিন্ন করে মুষ্টিবদ্ধ আজি দীপ্ত শপথে” চরণটি অদম্য মানসিক শক্তির এক দারুণ প্রতিচ্ছবি, আর জীবনের প্রতিকূলতায় ভেঙে না পড়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এই সাহসী সংকল্প যেন আমাদের সবার জন্যই এক দারুণ অনুপ্রেরণা হয়ে রইল।

  • Profile picture of Kazi Adam

    Kazi Adam and Profile picture of Azaha SultanAzaha Sultan are now friends

    Profile Photo
    Azaha Sultan
    @azahasultan
  • অদ্ভুত এক শিহরণ নিয়ে ঘুম ভাঙ্গলো রাফির।তার এখনো বুঝতে সমস্যা হচ্ছে সে স্বপ্নের মধ্যে আছে না আসলেই জেগে উঠেছে।
    এতো জীবন্ত স্বপ্ন সে এর আগে কখনেই দেখেনি।একজন মানবীর এতো কাছেও সে আর আগে কখনই যায়নি।
    রাফি জানে সে হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন টা দেখেছে কিন্তু মেনে নিতে কষ্ট হচ্ছে এটা একটা নিছক স্বপ্ন।
    ****
    মিনির কাছে কখনই এতো আপন কাউকেই মন…Read More

    1
    4 Comments
    • কিছু ভালোবাসা সত্যিই বাস্তবের চেয়ে স্বপ্নেই বেশি সুন্দর।

    • ছন্নছাড়া মহাপ্রান, গল্পটা পড়ে একদম অন্যরকম এক ভালো লাগায় মনটা ভরে গেল। স্বপ্নের জগতের এই মায়াবী টান আর না পাওয়ার যন্ত্রণা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। সত্যি বলতে, কিছু কিছু ভালোবাসা আমাদের বাস্তবতার বাইরের আবহে থাকলেই বেশি সুন্দর মনে হয়।

    • ছন্নছাড়া মহাপ্রান, স্বপ্নে বোনা এই ভালোবাসার গভীর মায়া আর প্রতিটি মুহূর্তের টানাপোড়েন হৃদয়কে অদ্ভুতভাবে ছুঁয়ে গেছে। আপনি চাইলে এই আবেগময় সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিগুলোকে আরো বিস্তারিত বর্ণনায় ফুটিয়ে তুলতে পারেন, যা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।

  • কে আমার স্বজন
    — শরীফ এমদাদ হোসেন

    সাতরঙা মিছিলে হেঁটে হেঁটে ব্যবচ্ছেদ করি
    সুখ আর দুঃখের দিনক্ষণমান।
    আলো আর অন্ধকারের সারিসারি ঘর।

    যা কিছু সঞ্চিত ছিল হৃদয়ের ঝাঁড়ে, সবই তো দিয়েছি উন্মুক্ত নিলামে
    মরুময় হয়ে আছি বহুকাল বহু্যুগ ধরে
    কী আছে এখন আর শূন্যতা ছাড়া?
    রাত্রি গভীর হলে হয়তোবা জড় রা জীবন্ত হয়,
    আর কেউ কেউ মরে যায় ঘুমের…Read More

    2
    7 Comments
    • “সত্যিই আছি, নাকি এ থাকাটা মৃত্যুর পরে?”…………… অসাধারন একটা লাইন

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। “মরুময় হয়ে আছি বহুকাল বহু্যুগ ধরে” লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আপনার কথার গভীরতাগুলো ভীষণ সুন্দর, বেশ ভালো লাগলো পড়ে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • শরীফ এমদাদ হোসেন, ‘যা কিছু সঞ্চিত ছিল হৃদয়ের ঝাঁড়ে, সবই তো দিয়েছি উন্মুক্ত নিলামে’—আপনার এই কথাগুলো গভীর আবেগে হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার কলম থেকে এমন সুন্দর সব ভাবনা আরও নিয়মিত আমাদের পড়ার সুযোগ করে দেবেন।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

    • আপনার কবিতায় অর্থ শুধু পংক্তিতে নেই, পংক্তির ফাঁকেও ছড়িয়ে আছে।

      • কবিতাটি পাঠ ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভকামনা জানাই।

  • আমার ভালবাসার দালান ঘর

    আমার ভালবাসার দালান ঘর
    সহজে ভীত নড়ে না,
    যদি আমার ভালবাসাকে
    স্পর্শ করতে চাও,
    দেখবে অটুট, অটল ।
    আমার ভালবাসার অস্থিমজ্জা
    জ্বলে মরে অনুক্ষন,
    তোমার ভালবাসা
    নড়বড়ে বেড়ার ঘর,
    ঝরো হাওয়া
    কিংবা
    বৃষ্টির প্রকোপে
    হুড়মুড়িয়ে ভেঙে পরে ।
    থাকেনা অবশিষ্ট
    ঘরের খুঁটিও ।
    স্বার্থের আঘাত লাগলে,
    হাওয়া বয় উল্টোদিকে,
    হু…Read More

    1
    4 Comments
  • পরিচিতিঃ কবি মিজান পঞ্চায়েত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন চান্দিশ করা গ্রামে ১৫ মার্চ ১৯৭৩ খ্রি. জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ আবদুল হক এবং মাতার নাম ফাতেমা বেগম। নয় ভাইবোনের মধ্যে তিনিই বড়।

    কবি চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে থেকে এইচ.এস. সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ…Read More

    2
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো, বিশেষ করে ‘আদম পাহাড়ের পায়ের ছাপ ও মানুষের দৈহিক উচ্চতা নির্ণয়’ নিয়ে আপনার গবেষণার বিষয়টি বেশ চমকপ্রদ। লেখালেখির পাশাপাশি কর্মজীবনে আপনি যে এমন বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেছেন, তা কি আপনার সাহিত্যকর্মে কোনো বিশেষ প্রভাব ফেলে? গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন…Read More

    • আপনার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা ।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), জীবনের পরতে পরতে জ্ঞান ও সৃজনশীলতার যে অনন্য মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য এবং একজন অগ্রজ লেখকের এই বর্ণিল পথচলা নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

  • আহবান
    এসো আজ জাগ্রত জনতা
    মাদক মুক্ত এক সমাজ গড়ি,
    পথ ভুলে যারা বিপথগামী
    সুপথে ফেরাতে বিনয় করি।

    মাদকের বিষের ছোবলে
    কত প্রাণ ঝরে যায় অকালে
    অনাদর অবহেলা পরিনাম
    পায় শুধু ঘৃণা আর বদনাম।
    সর্বনাশি নেশা আর নয়,
    আমার সবাই এ শপথ করি।

    কেটে যাক ক্রান্তির লগ্ন
    চোখে আন সোনালি স্বপ্ন,
    দূর হকো হতাশার কালো
    জ্বেলে দাও প্রগতি আলো।
    ডুববেনা এ…Read More

    3
    2 Comments
    • Saiful Alam, “জ্বেলে দাও প্রগতির আলো” লাইনটি পড়ে খুব ভালো লাগলো, সত্যি কি আমাদের তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে পুরোপুরি ফেরানো সম্ভব?

    • Saiful Alam, মাদকবিরোধী এই চমৎকার ভাবনার প্রতিটি ছত্রে যে আশার আলো ফুটে উঠেছে তা অত্যন্ত প্রাণবন্ত এবং আপনি চাইলে ছন্দবদ্ধ মিলের সাথে আরও কিছু নতুন শব্দ যোগ করে একে আরও জোরালো করে তুলতে পারেন; এমন সুন্দর একটি বিষয় নিয়ে নিয়মিত লিখে যান।

  • “দৃষ্টি”
    নীলচে আঁখি যুগল
    যেন প্রেমের কাব্যগ্রন্থ,
    অপলক দৃষ্টিতে লুকানো
    সুদীর্ঘ উপন্যাস।
    জটিল শব্দগুলো
    আমার অভিধানে নেই,
    সারমর্ম বুঝিবার
    সাধ্য কি আর আছে?

    তবুও আমি
    তাহার আঁখি জলে
    ডুবিতে চাই একবার,
    দৃষ্টি পড়ে কান্না লিখে
    অন্তত একটি জনম
    কেটে যাক আমার।

    7
    12 Comments
  • Profile picture of অপরাজিতা

    অপরাজিতা Changed their profile cover

  • Load More Posts
Skip to toolbar