Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 3 months ago

    কবি:মুহাম্মদ আল- মামুন
    তারিখ:০৭.০৩.২২ইং
    কবিতা –
    ভেবোনা তোমায় আমি খুঁজবো !(২)
    ————————————————–
    ভেবোনা তোমায় আমি খুঁজবো !
    জীবনের বাকি পথ একলা বয়ে যাবো
    তোমার নিঃসঙ্গতার কষ্টে দুমড়ে-মোচড়ে যাবো
    তবুও! তবুও! খুঁজবো না কখনো ।

    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    স্মৃতিগুলো বুকের ভেতর ক্ষত করবে প্রতিনিয়ত
    হৃদয়ের ব্যাকুলতাকে নিজ হাতে হত্যা করবো
    তবুও! তবুও! দৌড়ে কাছে যাবো না কখনো।

    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    এ বিশাল আকাশের নিচে কোটি-কোটি মানবের বাস
    আমি তাদের মাঝে নিজেকে হারাবো
    তবুও! তবুও! ফিরে আসবো না তোমার কাছে।

    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    প্রতি মুহূর্তে অতীতকে পুড়িয়ে মারছি
    স্বপ্নগুলো ভাসিয়ে দিবো খরস্রোতা নদে
    তবুও! তবুও! তোমায় আমি খুঁজবো না।

    11
    12 Comments
Skip to toolbar