-
ঝড়
রেহানা আকতারঝড় যদি আসে কভু তোমার মাঝে
সাজো তুমি আরো নতুন সাজে ।
জীবন নয়কো কভু সহজ পথের দিশারী
তাইতো থাকতে হবে তোমায় সদা হুঁশিয়ারি।
শক্ত করে ধরে রাখো তোমার মনের খুঁটি
শত ঝরে ও যাবেনা তোমার লক্ষ্য টুটি ।
মনের শক্তি দিয়ে পথ হও পার
আসলে আসুক বাঁধা হাজার শত বার ।
আপন আপন বলে মিছে কেঁদো না
তুমি-ই তোমার শুধু আপনা ।
সব দুঃখ মনে চেপে পাহাড় গড়িও না
দিয়ে যাক মানুষ তোমায় যত বেদনা ,
মনে মনে শক্ত হও হাল ছেড়ো না ।
নিজেকে সান্তনা তুমি দাও নিজে নিজে
সফলতা হাটবে তখন তোমার পিছে পিছে
সফলতার চাবিকাঠি যখন পাবে হাতে
স্বজনেরা বলবে তখন –
বাবা , তুমি থেকো দুধে -ভাতে।13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আমি খুবই আনন্দিত যে – আমার লেখা কবিতা গুলো প্রায়ই লেখকমঞ্চের ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়ে থাকে। সব-সময় লেখার সময় পাই না , কিন্তু ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হলে মন চায় আর একটা লিখি -যেটুকু সময় পাই। এভাবে করে সময় বের হয়ে যায়। তাই ,আমার লেখার স্পৃহা কে বাড়িয়ে তোলার জন্য “তুলট কাগজ” কে অজস্র অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কৃতজ্ঞতা প্রকাশে –
রেহানা আকতার
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin



চমৎকার লেখা অভিনন্দন