-
নিয়মন্ত্রাতিক সময়
—————–সাজেদুল হক টুটুলমোর সম্মুখে এসে দাড়িয়েছে
কালান্তরের অবেলা
মৃত্যুদূত আনিয়াছে পয়গাম
দিবস হলো সারা।চারপাশে সবকিছু দেখিয়া চলিয়াছি
অস্ফুট, নি:শ্বাস ঘনভারি
পাশে বসিয়া কে পড়ছো তুমি
কোরআনের বাণী।আল্লাহর নাম শুধু মুখে
মোহাম্মদের নামে দেবো ভবসাগর পাড়ি
কারা যেন সাজায়েছে দেহ মোর
সাদা কাফন আনি।সম্মুখে নিথর দেহ
উপরে খুলা আসমান
শোক সারিতে দাঁড়িয়ে
বিদায় দিচ্ছো হে, মুমিন
হে, মুসলমান।দূরে দাঁড়িয়ে কাঁদছো তুমি
আমার প্রাণের প্রিয়
তোমার সাথে কাটিয়েছি দিবস-রজনী কত
নিমিষেই আজ দূরে আমি
তুমি কত একা
আমার আগরের সুগন্ধি যেন
না বাড়িয়ে দেয় তোমার মনের ব্যাথ্যা।তুমি, তোমরা সকলেই আজি
আমি বড় একা
বিদায় বেলা লোক সমাগমে
না হলো আর দেখা।খাটিয়া নিয়ে হাটছ তোমরা যে পথে
এ পথের পথিক আমি
হবো না আর কোনো কালে।দাফন যখন হলো সারা
সরিয়া গিয়াছো দূরে যখন
আসলো ওরা কারা–আত্বা আজি আমায় ছেড়ে
পড়ে আছে শ্রেষ্ঠ বিচারকের বিচারালয়ে
আমলনামায় ঝাক মারি
কিছু তবে পেলে।নতুন জীবন আসিয়াছে হেথায়
গাহিয়া কালেমার গান
তৃপ্ত সুখে সম্মুখে
কে তুমি? মহীয়ূসী, পড়ে যাচ্ছো কোরআন
তুমি কি জননী আমার, হে জন্মদাত্রী।(২)
আমার আঙ্গীঁনায় জ্বলিবে যখন সন্ধার মোমবাতি
ঐখানে আমি রয়েছি, সবই যেন ফাঁকি।
চোখের পলকে, মনের ভাঁজে
তবুও যেন কটা দিন থাকি।
২২-০৪-২০১৮5 Comments
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মালিক ফাহাদ
@m-m-fahad
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Md Ashfak Sayed
@ashfak
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Jubayer Al Mahmud
@jubayer


কবিতার শেষের অংশ খুব ভালো লাগল কবি। ভালোবাসা নেবেন।