Profile Photo

Anup DeyOffline

  • Anup-Dey
  • Profile picture of Anup Dey

    Anup Dey

    4 years, 5 months ago

    দ্বিতীয় লিঙ্গের দ্বিতীয় জীবন!
    __________________________

    গল্পকার তার এক গল্পের একটি নাম ঠিক করা নিয়ে বহুক্ষণ একটা বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে লিখছেন! শেষপর্যন্ত তিনি মনস্থির করে উঠতে পেরেছেন–‘একজন দ্বিতীয় লিঙ্গের দ্বিতীয় জীবন! পরে বাক্যের প্রথম থেকে ‘একজন’ শব্দটা কেটে দিলেন।ভাবলেন একজন লেখা হলে তাহলে কোনো একজনের কথাই বলা হলো!
    ——এখানে তার গল্পটাতে তিনি সমস্ত দ্বিতীয় লিঙ্গের কথা বলতে চাইছেন….

    এখন গল্পের নামটি ঠিক হলো– ‘দ্বিতীয় লিঙ্গের দ্বিতীয় জীবন!’ লিখে গল্পকার হাসলেন। তিনি মনে মনে একপ্রকার প্রশান্তি পাচ্ছেন। ….এরপর তার গল্প লেখা এগিয়ে গেলো।

    গল্পকারের পড়ালেখার ঘরটি ছোট।কিন্ত নিরিবিলি। তার জানালা দিয়ে একটু দূরের উদ্যানের স্বর্ণ শিমুল গাছ ‘কটিকে দেখা যায়। যখন গাছে গাছে ফুল ধরে তখন হঠাৎ দেখলে মনে হবে থোকা থোকা স্বর্ণখন্ড ঝুলে রয়েছে!

    7
    6 Comments
    • অতৃপ্ত রয়ে গেলাম যে প্রিয় গল্পকার। সম্পূর্ণ গল্পের অপেক্ষায় রইলাম।

    • শুভেচ্ছা !

    • প্রিয় সজীব শুভেচ্ছা নিও।কথাসাহিত্য বা গল্প লিখলে নিজেকে খুঁজে পাই। এই আনন্দ একার আমার।কিন্ত জীবন যাপনের নানা রকম ঝামেলার মধ্যে যেতে হয় বহু সময়! তখন নিষ্ফলা হয়ে উঠে মন বা লেখার মানসিকতা…. লেখালেখি করার জন্য যে রকম সুস্থির ভাবনা চিন্তা এবং মন থেকে একাগ্রতা দরকার সেটা আমার হয়ে উঠে না।দ্বিতীয় লিঙ্গের দ্বিতীয় জীবন– গল্পটি পুরোটা লিখতে চেষ্টা করবো।🙂

    • প্রিয় গল্পকার, ধন্যবাদ আপনার উত্তরের জন্য।
      গল্প লেখা মানেই সমস্ত জগৎ থেকে গল্পের ভুবনে হারিয়ে যাওয়া এই বিষয়টা আমিও অনুধাবন করেছি। জানি এই ব্যস্ত জীবনে সেই সময়টুকু খুজে পাওয়া কঠিন তবুও পাঠক হিসেবে গল্পকারের কাছে এই আবদারটুকু রইল। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • শুভেচ্ছা!

অনুপ দে।

লেখালেখি: / লেখার ধরণ- প্রগতিশীলতা; আধুনিকতা।

  • লেখক জীবন আমাকে খুব টানে!
  • লেখালেখির মনটা, ব্যাক্তি জীবনে সবাই খুঁজে পাই না!
  • আমি গল্পের মানুষ, গল্প লিখে সুখ পাই।গল্পে নিজেকে তুলে ধরা যায়।
  • একটা গল্পে অনেকগুলো চরিত্র থাকে, --কথক কিন্ত একজন! সব চরিত্রই গল্প-কারের ভেতর থেকে উৎসারিত!  মজা হচ্ছে,- গল্পকার সব চরিত্রকে ছুঁয়ে দেখেন, চিনেন!

Email : [email protected]

Skip to toolbar