Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • যদি বলতে আমায়
    *******স্মৃতি রানী রত্না

    আমি যদি হারিয়ে যাই ,
    আমায় খুজবে কি?
    আগের মতই আপন করে
    ভালো বাসবে কী?

    হাজার কাজের ভিরে যখন
    ক্লান্ত হবো আমি
    স্নিগ্ধ কোমল ভালোবাসা
    দেবে কি গো তুমি?

    তপ্ত-দুপুর রোদে যখন
    দৃষ্টি আসবে নেমে
    তুমি এসে দাড়াবে কী
    অন্তরের গহিনে?

    শেষ বিকেলে পাখিগুলো
    ফিরবে যখন নীরে
    তুমি আবার আমার কাছেে
    আসবে কি গো ফিরে?

    দিন পেড়িয়ে আসবে যখন
    জোৎসনা ভরা রাত
    অনুভবে রাখবে কি গো
    আমার কাধে হাত?

    সব চাওয়াটা পূর্ণ হবে
    থাকবো পরম সুখে
    হৃদয়টাকে যত্ন করে
    রাখবে তোমার বুকে?

    25
    29 Comments
    • অনেকদিন পর দেখলাম।কবিতাটাও পানসে মনে হলো।

    • Md Nurnabi Sarker৥একটু মনের মিষ্টি দিয়ে নিবেন

    • ……. এতো প্রশ্নের উত্তর কি ভালবাসার উপমা দিয়ে মাপা যায়!? অতঃপর নিরন্তর শুভকামনা ও শুভেচছা রইলো প্রিয়।

    • প্রিয় কবিদের ভীড় বাড়ছে দেখে খুব ভাল লাগছে। অভিনন্দন কবি সুন্দর কবিতাটির জন্য।

    • D K MAHANTA@ ভালোবাসলে নাকি সব পারা যায়?

    • Drako Shajib৥হৃদয় নিংড়ানো ভালোবাসা

    • শুভেচ্ছা !

    • @SRRATNA1990 ভালোবেসে সব পাওয়া না গেলেও অনুভব করা যায় গো প্রিয়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা !

    • চমৎকার কবিতা।

    • D K MAHANTA৥ ঠিক বলেছেন,অনুভবেই ভালোবাসা টিকে থাকে হাজার বছর

    • তুলট কাগজ**ধন্যবাদ ও কৃতজ্ঞতা ,আমার এই লেখাটিকে জনপ্রিয় হিসেবে বাছাই করার জন্য

    • @SRRATNA1990 হুম, Profile picture of D K MAHANTA
      D K MAHANTA

      • 21 DAYS AGO
      “দগ্ধ অনুভূতি”
      ____________

      অনুভূতির আবেগে,
      মনে পড়ছে কত কথা-
      স্মৃতিবিজড়িত কত!
      প্রশান্তি মিশ্রিত পড়ন্ত বিকেল;
      গোধূলির আলোয় বাড়ি ফেরা।

      সন্দে হলেই হারকিনের প্রদীপে পড়তে বসা,
      কখনওবা কালবৈশাখীর আঘাতে-
      এলোমেলো চারপাশ!
      মা’র বকুনিতে যখন চোখ বুজলেই….. ছুঁয়ে দিতো;
      স্বাদের স্বপ্নভরা জ্যোৎস্না,
      আমিও অনুভবে এঁকেছি কতো জলছাপের আলোয় তোমার অধরে:
      যতো কাব্য-কবিতা আমার ভালবাসা।

      আমি জীবনের চোখে,
      যখন চোখ রেখে দেখেছি-
      স্বপ্ন কতো!
      অনুভবে যথোচিত কষ্ট;
      প্রকটিত প্রেরণা’র অমৃতা তুমি।

      যখন অজানা অনুভূতি গুলোকে জানিয়েছিলাম সিক্ত প্রেমের নিমন্ত্রণ,
      অতঃপর অব্যক্ত প্রলয়ে প্রকৃতি’র বুকে-
      হে প্রেয়সী আমার নন্দিনী!
      আবেগপূর্ণ এ’পথে;
      আমিও চলি সময়ের পথধরে তোমারি প্রতিচ্ছায় আমারি ভালবাসায়।

      জানো হে প্রেয়সী চঞ্চলা?
      প্রেমের জন্য অফুরন্ত ভালবাসা’ই যথেষ্ট,
      তা শুধু হৃদয়ে থাকে-
      যেখানে প্রেম নেই সেখানে ভালবাসা থাকে না;
      ভালবাসতে হলে প্রেম থাকা চাই গো………!
      কারণ ভাল’কে ভালোলাগা ভালবেসে-ভালবাসা।

      এক মুগ্ধ পৃথিবী’র যে হৃদয়ে রয়েছো তুমি,
      সে যে এক তৃষ্ণার্ত মরুভূমি-
      অনুভূতির ঐ’পিপাসিত স্রোতে ঘৃণিত মুহূর্তগুলো ভাসে!
      দগ্ধ হয়েছে যতো অনুভূত বসন্ত ফাগুন;
      ফানুস হয়ে জ্বলছে আগুন বাস্তবতার নির্বাক রোষানলে।

      ____ ডি কে মহন্ত/-

    • শুভেচ্ছা!

    • হৃদয় ছোঁয়া

    • চমৎকার সৃজন

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar