Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 3 months ago

    স্বাধীনতা ও জাতীয়দিবস

    হে চঞ্চল কিশোর,
    তুমি কী এখনো নিদে বিভোর?
    হে আগামী কর্ণধার,
    খোল খোল দ্বার,
    নিশি হল ভোর
    দেখ সোনালী প্রভাত
    বুক ভরে নাও
    স্বাধীন বায়ুর স্বাদ।

    তুমি জান কি সে কথা
    মোদের গৌরবগাঁথা
    সোনালী স্বাধীনতার কথা ?
    এ নহে কোন কল্পকথা
    জীবনের করুণ মালিকায় গাথা
    লুকিয়ে আছে কত কলকথা!

    মানুষ দেখেছিল স্বপন
    একটি কুড়ির উন্মীলন,
    একটি স্বাধীন জাতি,
    পরাধীনতায় অবমাননের ইতি।
    চেয়েছিল একটি স্বাধীন পতাকা
    টুটিয়ে পরাধীনতার লৌহ শলাকা।
    স্বপ্ন-তরণে ফেলেছিল নোঙ্গর
    দেখতে স্বাধীন আঙ্গিনায় উন্মুক্ত নীলাম্বর।

    বড় কঠিন ছিল সে পথ
    পাড়ি দেয়া সেই দুর্গম কালোরথ
    সেই স্বপ্নের রূপায়ন
    শোষনের অর্গল হনন
    কিন্তু লক্ষ্য ছিল অবিচল
    নেতৃত্বে ছিল তেজস্বীতার অনল
    মননে ছিল ঐক্যের দীপায়ন
    উড়ানো বিজয়ের লালসবুজের কেতন।

    তৃষিত হৃদয়ের সঞ্চিত লাভা
    এনেছে বিজয়ের রক্তিম প্রভা
    স্থৈর্য, প্রত্যয় আর সাহসিকতার স্ফুলিঙ্গ
    এক বুক রক্তগঙ্গার তাজা তরঙ্গ
    ছিনিয়ে এনেছে লালসবুজের বৃত্ত
    দীগন্তে হেলেছে নতুন অয়নবৃত্ত

    তুমি কী জান কাঁদের রক্তের ঋণ
    দিয়েছে এই সোনালী দিন
    কত বড় ভাই আর বোনের কথা
    যাঁরা এনেছে এই গৌরবগাঁথা
    কত মা আঁচলতলে মুখ ঢেকে
    রণাঙ্গনে পাঠিয়েছেন ছেলেকে
    কত শুভার্থী দিয়েছে শরণ
    মুক্তিসেনাকে করে আপন।

    কত শিশু হয়েছে পিতৃমাতৃহারা
    মাঠে ঘাটে বয়েছে রক্তের ধারা
    কত বোন হয়েছে সম্ভ্রমহারা
    হাজার হাজার হাজার সালাম
    অনেক ঊর্দ্ধে তোমাদের স্থান
    তোমাদের রক্তে বহমান
    আজকের স্বাধীনতার কলতান
    এই রক্ত দেবনা হতে ম্লান।

    পেরেছি কী দিতে তব প্রতিদান ?
    রেখেছি কী এই স্বাধীনতার মান?
    আজ কী মোরা শুধু নামেই স্বাধীন
    নাকি শুধুমাত্র এই শব্দের পরিচয়ের অধীন ?
    একবুক বেদনা এখনও অন্তর্লীন
    সমাহিত হয়ে কৃশকায় আত্মায় হয় বিলীন ।

    এখনও এই মৃত্তিকায়
    কত অঙ্কুর যায়ঝরে
    সুপ্রবৃত্তি যখন হারায়
    পাশবিকতার নখরে
    দলাদলির হয় বলি
    বাবা মায়ের ফুলের কলি!

    তোমাদের রক্তের ঋণ
    আর হতে দেবনা মলিন
    আমরা রব না নিস্প্রভ ক্ষীণ
    প্রতি ক্ষণে ক্ষণে
    ক্ষমতাধরের পেষণে
    আত্মাকে করবো না হীন।

    যার যার বলয়ে থেকে ন্যয়পরায়ন
    কাজ করে যাব নিরন্তর স্বার্থহীন
    রব মাতৃভূমির নির্ভিক অনীক
    হবো না স্বার্থের বনিক
    রব না নির্লিপ্ত, অন্যায় অবলোকনে
    প্রত্যাঘাত করবো প্রতিবাদী চেতনে
    নির্মূল করে সব দূর্নীতি
    পবিত্র রাখবো দেশমাতৃকার ক্ষিতি

    আমরা ফুটাবো নির্মল কলি
    হৃদয়ে ভরাব সকল শৈলী
    সকল সুকোমলতার জাগরণ
    সততা, নিষ্ঠা, আর ভালবাসার স্ফূরণ
    মানুষে মানুষে শ্রদ্ধা , দেশপ্রেমের উজ্জীবন
    দিয়ে সকল শক্তি
    মাতৃভূমিকে করে অগাধ ভক্তি
    আনবো দেশের সকল মুক্তি

    12
    19 Comments
Skip to toolbar