Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with Prithula Zaman and 2 others

    4 years, 2 months ago

    ” বঙ্গবন্ধু”র দোয়া এবং
    একটি অকল্পনীয় স্বপ্ন !
    ➖➖➖➖➖➖➖➖➖
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    আজ আবার অনেক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে
    হে স্বাধীনতার প্রাণপ্রিয় পুরুষ” সোনার বাংলার
    স্থপতি।
    তুমি কী অবাক হয়ে দেখে এবং অশুদ্ধ লোভী
    হায়েনার হিংস্র দাঁতের আওয়াজ শুনে
    কষ্টে কী তোমার বুকের বিশাল ছাতি হাপরের
    মতো উঠানামা করছে না ?
    হে আপামর জনতার আশা আকাঙ্ক্ষার ব্রজকন্ঠে আঙ্গুলের হুশিয়ার,
    তোমার আঙ্গুলের হেলনে সে সময়ের সত‍্যবাদি
    নেতারা লাল সবুজ বাংলাকে সাজিয়ে তুলেছে।
    আবার সেই বাঙালি মিলে তোমাকে ক্ষতবিক্ষত
    করে বিদায় জানিয়েছে।
    তুমি নিশ্চয়ই ” রব” এর বাগানে নরম কাশ ফুলের বিছানায়
    শুয়ে আমার দুঃগ দুর্দশায় অতিশয় ক্লান্ত !
    যেখানে সোনার বাংলা আজ শতভাগ আলোয়
    আলোকিত তোমার দুচোখের স্বপ্ন।
    এখানেই আবার স্বাধীন মাসে সকালের নাস্তা
    খেতে হয় আধা কাচা রুটি আগুনহীন গ‍্যাসের কল‍্যাণে।
    বীর মুক্তিযোদ্ধা পরিবার মাথা গুজার ঠাঁই হারায়
    আকাশচুম্বী ইমারতের পরিকল্পনায়,
    যে মুক্তিযোদ্ধা তোমার স্বাধীনতার বজ্র আহবান শুনে ঝাপিয়ে পড়ে, নরাধম পাষন্ড পাক বাহিনীর
    নির্মম অত‍্যাচারে বাবা” হবার অধিকার হারিয়েছে।
    তবুও মাথা নত করেনি, শত অত‍্যাচারে বলেনি
    মুক্তিযুদ্ধের কোন তথ‍্য। বুকে ছিল শুধু তোমার
    বঙ্গবন্ধু”র নাম, সেই আওয়াজ শুনেই ওরা কেড়ে
    নেই বীর মুক্তিযোদ্ধা কাইয়ুমের পিতৃত্বের স্বাধ।
    হে বাঙ্গালী বীর জাতির পিতা তোমার দিক নির্দেশনায় স্বল্পোন্নত চিন্তা ছেড়ে
    আধুনিক মধ‍্যম আয়ের দ্বারে এগিয়ে যাচ্ছি সুযোগ‍্য নেতৃত্বের হাত ধরে।
    আবার এই নেতৃত্বের উন্নত হাতের অগোচরে ঘটে
    যত অঘটন, তখন নিশ্চয়ই তোমার যন্ত্রনা হয়
    কোন সৎ মানুষের ছায়া দেখনা বলে আশেপাশে।
    আমিও কষ্ট পাই সোনার বাংলার মানুষের কিছু
    অংশ এমন অবহেলায় যখন ঘুরে মরে !
    হয়নি তো এখনো সোনার বাংলা ! যবে তুমি আবার আঙুল তুলে বজ্রকন্ঠে আওয়াজ তুলবে-
    আর যদি একজন মুক্তিযোদ্ধা অবহেলায়, তোমাদের অপমানের লজ্জায় অভিমানে মুক্তিযোদ্ধার পরিচয় না দিবে,
    আর যদি লোভী হিংস্র দলকানা ষড়যন্ত্রকারীদের
    বিচার না হয়,
    যদি আবার কোন নারী মা বোনদের সম্মানহানি
    ঘটায় কেউ,
    যদি আর কখনো সম্পদ ও সুযোগ সুবিধার সুষ্ঠু
    সুসম বন্টন না করা হয়,
    আবার যদি শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষককে অপ ব‍্যবহার করা হয় রাজনীতিতে,
    আর যদি চিকিৎসার অভাবে কারো মৃত্যু ঘটে
    এবং যদি কোনো দুর্নীতি চলে,
    তাহলে আমি বীর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু
    শেখ মুজিবর রহমান “মহান আল্লাহ্”র নামে শপথ নিয়ে বলে দিচ্ছি ….
    আমার আঙ্গুলের ইশারায় আবার জাগ্রত হবে
    সেই সব সৎ যোদ্ধাদের দল,
    দূর করে দেবে সোনার বাংলা থেকে যত দুষ্কৃতকারী শকুন হায়েনার দল।

    7
    6 Comments
    • ঠিক কতটা বললে কবিতাটার প্রশংসা করা হবে জানি না! এক কথায় অসাধারণ।

    • শুভেচ্ছা ও অভিনন্দন!

    • মহতী পৃথুলা জামান, জুবায়ের আল মাহমুদ ও অন‍্যান‍্য তুলট বন্ধুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং স্বাধীনতা দিবসের অভিনন্দন।

    • আমার জন‍্য শুভকামনায় যারা উৎসাহ দিয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ।

    • স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। তাই আমাদের জায়গা থেকে আমাদের হতে হবে সচেতন। স্বাধীনতার শুভেচ্ছা কবিপ্রিয়।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar