Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    4 years, 2 months ago

    জলের ফুলে তৈরী
    বিষধর লোহার ছুরি❗
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    হৃদয়! একটি মাত্র অদৃশ‍্য জায়গা।
    যেরকম তোমার ছিল,
    আমারও রয়েছে, দুজনের একই মাপের।
    যদি আমার মন মানসে তোমার ছবি স্থান পায় !
    তবে কেন কী কারণে আমার জায়গা হারায় ?
    এখন একটি হৃদয় ভেঙ্গে হয়েছে চারটি হৃদয়,
    ভালোবাসা_ অপরিণত সেই ভালোবাসা বিলুপ্ত নিষ্পত্তি প্রায়,
    ধীরে ধীরে যুগল জুটি সমূলে ছিন্ন লৌহকন্টকে।
    অসমাপ্ত সময়ে অবিশ্বাস‍্য শাপলার রঙে জলের নীচে নিথর জলপরি !
    লৌহকার জামান ডুবে যাওয়া নিশ্চল ফুলে – লোনা জল ছিটিয়ে ছিটিয়ে
    আগুনের উত্তাপে আর হাতুড়ির শব্দে
    তৈরী করে বিষধর একটি ধারাল লোহার ছুরি❗

    3
    3 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar