-
কালক্রমে কবিতা
————————
কবিতা এসেছে সেই কবে
শিল্প সাহিত্যে পাঠ্য পরশে;
আবৃত্তি প্রেমে প্রীতি বন্ধনে
সুরে সঙ্গীতে, কাব্য কাননে।
বৈদিক সাহিত্যে পয়ার ছন্দ
স্বরবৃত্ত অক্ষরবৃত্ত ছন্দ মাত্রা
বৈষ্ণব কীর্ত্তণ পাঁচালী যাত্রা
মধ্যযুগ সাহিত্য ছড়া আনন্দ।
তৎসম শব্দের সেই বৃত্ত ছন্দ
মনষামঙ্গল কাব্যে নিত্যানন্দ।
ছড়ায় সব ভাব হয় তার ব্যক্ত
কবিতার মর্ম যে রহস্য অব্যক্ত!
কাব্য সুধার বিকাশে বিবর্তনে
রেনেসাঁ উনবিংশ বিংশশতকে।
ছড়ায় বিখ্যাত সকুমার রায়-
তাঁর ছড়া পাঠে পাঠক হাসায়।
যাদুকর ছন্দে সত্যেন্দ্রনাথ দত্ত
কবিতার ছন্দ জানা তার মস্ত।
ভেঙ্গেছে ছন্দের শৃঙ্খল কবি
কবিতা নতুন রূপে কাব্য ছবি।
মাইকেল মধুসূদন নব তরঙ্গে
পাশ্চাত্য সনেট রচিলেন বঙ্গে।
বাংলা কবিতায় কাব্যে কবীন্দ্র
আলোক রবির দিলো রবীন্দ্র।
কাব্যে নজরুল রচিলো চেতনা
প্রেম পুলকের কাব্যিক মহিমা।
কবিতায় পল্লীর আঁকলেন ছবি
জসীমউদ্দীন সুপ্রিয় পল্লীকবি।
গদ্য কবিতার প্রাণ জীবনানন্দ
শব্দ চয়ন ভাবে অপূর্ব আনন্দ।
গদ্যে কবিতা রচিলেন সুকান্ত-
প্রতিবাদ প্রকাশ বিদ্রোহ অনন্ত।
কত গুনিকবি রচিলেন কবিতা
গদ্যপদ্যে কবিতা সাহিত্য সবিতা।
কবিতার কবুতর যাকনা অসীমে
আকাশের সব রঙ মেখে স্বসীমে।
কবিতা সাহিত্যে অপরূপ অপ্সরী
ছন্দ হারায় গদ্যে দেখে সে রূপশ্রী।
—-উত্তম, মার্চ ২৯, ২০২২10 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



অনবদ্য লেখনিতে মুগ্ধ প্রিয় কবি। শুভদুপুর।