Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 6 months ago

    মৃত্যু
    Emotionless Rima

    আমি সর্বত্র, আমি সর্বদা।
    আমি ছায়া, আবার আমি মায়া।
    আমি নির্দয়, আমি নিষ্ঠুর,
    আমি চিরন্তন, আমি প্রবহমান।
    আমি অবধারিত, আমি আবশ্যক,
    আমি আদি থেকে অন্ত
    সর্বদাই নির্মম অপ্রিয় বাস্তব।
    আমি সর্বদা বিরাজমান
    আমি ধূর্ত, পাকড়াও নয় তোমার কম্ম্য।
    বড্ড দূর্বল তুমি হে মানব
    তাই তো ভুলেছো আমাকে
    আমার অস্তিত্বের অনুভব।

    এ গোলক ধাঁধায় গন্তব্য চিনে
    শুধু রেখো মোরে স্মরণে
    তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে করব খাঁটি
    যেরূপ সেকরা সোনাকে পোড়ায়।
    আমি তোমার সহায়
    আমি ই তোমার শুভাকাঙ্ক্ষী।
    আমি নির্দয়, আমি নিষ্ঠুর
    আমিই তোমাকে রাখব অনিষ্ট হতে দূর।

    তুমি রাগী, তুমি বদমেজাজি
    তুমি অহংকারী, হিংসা তোমার ভূরি ভূরি।
    শুধু রেখো মোরে স্মরণে
    আমি প্রকট হবো হঠাৎ কোনো লগনে।

    (সংক্ষেপিত)

    10
    12 Comments
Skip to toolbar