-
ধুসর পাখিরা
আজ কোথা সেই আলোকধারা
মানুষ কেন বিভ্রান্ত দিকহারা
শিক্ষার সেই অমিয়ধারা
মলিন শুস্ক জলহারা
কুসুমকলিরা নির্জলে
হারিয়ে যাচ্ছে বক্রতার ছোবলে
অহং আর ঈর্ষার কালো জলে
মানুষ নেমেছে বিষবাষ্পের অতলে
করতে আত্মার বিকাশ সাধন
করেছ এ জ্ঞানালয়ে গমন
তবে কেন কর আত্মাকে ঘৃণিত
সকল আলোকবৃত্তিকে করে বর্জিত
নিজের বিবেককে করছ সমাহিত
অন্তরলোকে হচ্ছো ক্ষয়িত
জ্ঞানের নির্ঝরে হতে স্নাত
তোমরা আজ এতই অশান্ত
তাইতো এতটুকু হওনা কুন্ঠিত
জ্ঞানের গুরুকে করতে লাঞ্ছিত
যতটুকু কাউকে দিবে গ্লানি
তার শতগুন হবে ম্লানি
কারও ইন্দ্রজালের মায়ায়
আত্মাকে দিও না কবর
নিজের দর্পনের ছায়ায়
আত্মাকে রেখ সদা ভাস্বর9 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



Good