-
শিরোনাম: টাকা
কলমে: জুবায়ের আল মাহমুদ।
তারিখ: ২৫/০৪/২০২২টাকার নেশায় মত্ত সবাই,
শুধুই টাকা টাকা!
টাকা ছাড়া জীবন যেনো,
একেবারেই ফাঁকা।
টাকা ছাড়া সবই অচল,
এই পৃথিবীর বুকে।
টাকা না থাকলে তুমি,
মরবে ধুকে ধুকে।
টাকা মিটায় স্বাদ-আহলাদ,
মিটায় যত আশা।
টাকা থাকলে পাবে তুমি,
সবার ভালোবাসা।
মউজ- মাস্তি, আড্ডা- আসর,
বন্ধু অনেক হবে।
একদিন তোমায় না দেখলে,
খোঁজ খবর নিবে।
টাকা থাকলে পাবে তুমি,
স্বজন রাশি রাশি।
বলবে তোমায় ভালোবাসি…
সবার চেয়ে বেশি।
এত আদর এত কদর,
টাকা আছে বলে।
টাকা না থাকলে তোমার,
সবাই যাবে চলে।
টাকা আছে, সবই আছে,
আছে পরিজন।
টাকা শূন্য হয়েই দেখো!
আঁধার এই ভূবন।
তাইতো সবাই ছুটছে ধেয়ে,
শুধুই টাকার পিছে।
টাকা ছাড়া জীবন যেনো,
একেবারেই মিছে!!18 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Deep Rozario
@deep-abraham-rozario
শিউলি চক্রবর্তী
@shiuli
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md. Junaid
@junaid-islam
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon



অভিনন্দন।