Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 1 month ago

    “কোনো এক ঝড়ের দিনে”
    -পি কে সরকার
    মেঘলা আকাশ রে মিষ্টি হাওয়া রে,
    মন আমার উড়ে চলে আহা রে!
    সবুজ এ মাঠ খানি মিলেছে ঐ দূরে,
    মন আমার উড়ে চলে সে দূরে।
    বাতায়ন পাশেতে কামরাঙা গাছেতে,
    ছোট ফুল গোলাপী ফুটেছে আজিরে।
    ধীরে ধীরে বেড়ে চলে হাওয়া রে,
    মন আমার উড়ে চলে আহা রে!
    এলোমেলো হাওয়াতে দোলিছে গাছ রে,
    শুকনো পাতাগুলো উড়ে চলে আহা রে!
    ঘূর্ণি হাওয়াতে থর থর কাঁপিছে,
    দিঘীর জলরাশি ঢেউ তুলে চলিছে।
    চঞ্চল হাওয়াতে উড়ে চলে মেঘ রে,
    মন আমার উড়ে চলে মেঘের সাথে রে।
    এলোমেলো হাওয়াতে চারিদিক কাঁপিছে,
    পাখিরা ভয়ে মরে কুঠরিতে আজি রে।
    টিনের চালা খানি উঠা নামা করিছে,
    এই বুঝি এই বুঝি উড়ে গেল আজি রে।
    মন আমার ফিরে এলো আমাতে হায় রে,
    টিনের চালা খানি ধরে এখন ঝুলি রে!

    9
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar