-
“অনল’ আলোও দেয়”
– পি কে সরকার
অনল’ পোড়ায়, তাপ দেয়,
আবার আলোও দেয়,
অনলের এ ভিন্নতা,
তোমায় অবাক করে না?
তবে মতভেদে কেনো’এলার্জি,
একি বেহায়া মন মর্জি?
মতভেদ থাকবে;
মানতে কেনো নারাজ তবে?
মতভেদ থাকবেই;
তাই বলে জোর করে,
মানতে বাধ্য করাবে!!
এটা কি পেশী শক্তি!
না কি বিকৃত বিবেকবুদ্ধি?
তোমার যা ভালো লাগে;
অন্যের কেনো লাগবে ভালো তা’
তুমি কি বলতে পারো গা?
তবে কেনো জোর করা’
তোমার ভালো লাগা,
অন্যকে চাপিয়ে দেওয়া!
এটা কি ক্ষমতার বড়াই নয়,
অমানবিক অবিচার কি নয়?
তোমার চলা পথে;
অন্য কেউ নাও চলতে পারে,
তবে কেনো; অন্যকে রাখতে চাওয়া,
তোমার চলার পথে ভায়া।
বিত্ত বৈভবের দর্পে; সংখ্যার আতিশয্যে
মানুষ নেই তুমি যে।
সংখ্যার আতিশয্য; তোমায় করেছে বশ্য,
তব মনুষ্যত্ব হচ্ছে নিঃস্ব।
অহমপুরুবিকা’ তব দূর্বলতা,
চেতনার সীমাবদ্ধতা; এতে দোষ দেখি না,
সমাজটাই শিখিয়েছে হীনতা।
অন্যের সমালোচনা করতে পটু,
নিজেরটা কি করেছো কভূ?
এ কি তোমার হীনতা’ না মহানুভবতা,
স্বয়ং ভেবে দেখ না?
অন্যকে ছোট করে; কি করে বড় হবে?
সম্মান চাও; আগে দেও,ভালোবাসা চাও; আগে দেও, দেওয়া নেওয়ার খেলা,
চলছে সারা বেলা।
বৈচিত্র্যহীন প্রকৃতি; লাগে কি বিশ্রী?
মতভেদহীন মনুষ্যলোক; হতো কি
রঙিন এমন? ভিন্নতাহীন সৃষ্টি’
নয় প্রকৃতি নয় পৃথিবী।
রংচটা রঙিন, ফ্যাকাসে জীবন,
বৈচিত্র্যহীন অনল যেমন।
তাপ দেয় না, আলো দেয় না,
পুড়ে ছাইও করে না’
তবে কি তোমায় ভালো লাগতো না?
সলিল করে মলিনতা দূর,
মিটায় তৃষ্ণা, শীতল করে দেহ,
জলোচ্ছ্ববাস ঠেকাতে পারে কি কেহ?
ভেদাভেদ মতভেদ বৈচিত্র্য’
এটাই তো সৃষ্টির সৌন্দর্য ;
অন্যের মতামতে দেও সম্মান,
প্রকৃতি তোমায় করবে মহান।-
@prithula আপনার কমেন্টের সাথে সহমত।
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



শুভেচ্ছা