-
ছড়া
মোঃতওহিদুল ইসলামটুনটুনির এক বাসা ছিলো
গাছের ডালে ঝুলে
দুষ্টু খোকা দেখলো হঠাৎ
আঁখি দু’টি মেলে।
বুদ্ধি আঁটে দুষ্টু খোকা
ধরবে পাখির ছানা
পণ করেছে শোনবেনা সে
আজকে কোন মানা।
যেই কথা সেই কাজ
করলো খোকা হেসে
দেখলো খোকা ছানার চোখে
জল যেতেছে ভেসে।
এমন দৃশ্য দেখে খোকার
বড্ড হলো মায়া
খোলে দিলো পাযের বাঁধন
দেখে রূপের কায়া।
দূর থেকে মা পাখিটা
এমন কান্ড দেখে
ছানা দু’টি নিয়ে গেলো
বাসায় মনের সুখে।
ছানার প্রতি মা পাখিটার
আদর স্নেহ দেখে
ছুটে গিয়ে দুষ্টু খোকা
জড়িয়ে ধরে মাকে।
(০৩/০৬/২১ইং)5 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


অনেক শিক্ষনীয় এবং ভালোবাসা ময় কবিতা যেন ছবি । ধন্যবাদ ।।