Profile Photo

আব্দুল্লাহOffline

  • G.M.-Abdulah
  • Profile picture of আব্দুল্লাহ

    আব্দুল্লাহ

    4 years, 1 month ago

    হঠাৎ দেখি আজ দরজাটা লাগানো। ভাবলাম ভিতর হয়তো কাজ করছে আব্দুল্লাহ, তাই দরজা লাগিয়ে দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খুলল না। পরে আমি দরজা নক করলাম। তার কিছুক্ষণ পর এসে খুলে দিয়ে গেল।দেখলাম গামছা দিয়ে মুখ মুছছিল। ভালোভাবে খেয়াল করে দেখলাম চোখ দিয়ে কান্না করলে গালে একটা দাগ হয়, সেই দাগটা আব্দুল্লাহর গালে স্পষ্ট বোঝা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম কিরে তুই কান্না করছিস নাকি। কিজন্যে দেখি আমাকে একটু বলতো?
    ও বললো কিছু না রে এমনি। পরে একটু জড়াজড়ি করতে বলল, আসলে জানিস না আমি বড় গুনাগার, আমি বড় গুনাগার। আমার মতো গুনাগার হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই।তখন জিজ্ঞাসা করলাম কেন। ও বলল আমি প্রচুর গুনা করি।
    জানিনা আল্লাহ ক্ষমা করবে কিনা। যদিও জানি তিনি সবচেয়ে দয়াশীল, তিনি সবচেয়ে ক্ষমাশীল। তাও অনেক কষ্ট হয় যদি কোন কারণে মাফ না পাই।তখন আমি মনে মনে চিন্তা করলাম, ওই যদি এরকম কথা বলে তাহলে আমি তো😓😓😓 (কি আর বলব )।ওর প্রতিটা স্মৃতির সাথে ও কিছু না কিছু ডাইরিতে লিখে। তা আমি জানি। তাই লুকিয়ে লুকিয়ে ওর ডাইরিতে দেখলাম আজকের তারিখে কি লিখেছে।খুলতেই দেখলাম “ভুল পথের পথিক” লেখা আছে।বুঝলাম এটি কবিতা তাই পড়তে শুরু করলাম:-
    ভুল পথের পথিক
    (আব্দুল্লাহ)

    সব সময় চারিপাশে,
    অনেকেই থাকে,
    তবে কেন জানি,
    একা একা লাগে।

    সত্যি কি একা আমি,
    নাকি একা হয়ে গিয়েছি ,
    মনে হয় নিজের কল্পনাকে,
    সত্যিই মেনে নিয়েছি।

    তাই মনে হয় চারিপাশ আধার,
    কিছুই দেখি না আর,
    সবকিছু লাগে ফাঁকা ,
    কেন জানি এমন হয়,
    আমি কি হাঁটছি পথ বাঁকা।

    সরল পথে হাঁটতাম যদি,
    দেখতাম সত্যকে,
    আধার কেটে আলো আসত,
    কেউ থাকতো আমার পাশে।

    তাই তো আমি খুঁজে পাইনা,
    আসল গন্তব্য,
    দেখা দরকার উজ্জ্বল আলো,
    তবে দেখি আধার কালো,
    আসলে আমি নই ভালো।

    চিরতরে পথ ভুলেছি,
    তাই ভুল পথের পথিক আমি,
    সবাই থেকেও,
    তাও আমি একা হয়েছি,
    সত্যিই, সত্যিই,
    আমি মিথ্যা কে বেছে নিয়েছি,
    তাই চূড়ান্ত সত্যকে,
    খোঁজার চেষ্টায় আছি।

    5
    5 Comments
Skip to toolbar