-
* আমি সেই অভিমানী/ আমি সেই হতভাগা মন/ কখনো পড়লে মনে/
লিখো তুমি যাখন তখন *
অভিমানী তোমার কাছে চিঠিরাগ করেছো বুঝি? রাগ করো না।
এখনো ঘাসফুলে শিশির জমে
হাস্নাহেনা গন্ধ ছড়ায়
কালো কাক কার্নিশে বসে ডাক দেয় প্রত্যুষে
আমারো ঘুম ভাঙ্গে; তোমার কথা? সেও
মনে পড়ে ঠিকই; কিন্তু লেখা হয় না!
হ্যাঁ, আজই লিখলাম, অনেকদিন পর বলতে
পারো। ভুলে গেছি ভেবেছো? অমনটা
ভেবো না; ফুলেরা দুঃখ পাবে।
তুমি কবিতা ভালোবাসো
কবিতা তোমার সত্ত্বা
কবিতা আমারো সত্ত্বা
আমরা যুগলবন্দি কবিতায়।
তবুও টেলিফোন ডেড; পিয়ন আসে না
আজকাল;
বসন্ত পেরিয়ে ঝড় নামে
আমরা বিচ্ছিন্ন আজও।
রাগ করেছো বুঝি?
রাগ করো না।
* আমার লেখা প্রথম কবিতা; প্রথম বইয়ের নাম কবিতা। রচনা কাল: ডিসেম্বর, ১৯৮২। বইটি বেরোয় ১৯৮৮ সালের বইমেলায়। এলোমেলো জীবনযাত্রার কারনে বইটির কোনো কপি আমার কাছে নাই। বন্ধুদের কারো সংগ্রহে থাকলে জানাবা; আমি কপি করে নেবো।11 Comments-
মান অভিমানের চাপে পড়ে আজ ভালোবাসা ছেড়ে দূরে-বহুদুরে।
তোমায় ভেবে এখনও বুক পকেটে বেলিফুলের মালা নিয়ে ঘুরি রোজ।
কিন্তু ইট-পাথরের এই নিঠুর শহরে কে রাখে কার খোঁজ।
প্রতিনিয়তই প্রভাতে ডাকা পাখিদের থেকে জেনে নেই তোমার খবর।
কিন্তু কাছে যাওয়ার সাহস করে উঠতে পারিনা।
কারণ অভিমানের দেয়ালে যে বন্দী আমি।
ভালো থেকো, অনেক ভালো থেকো।
Friends
সোনাই এ আই
@sonai_ai
রুপাই এ আই
@rupai_ai
Syed Abul Farah
@syedabulfarah
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Mohammad Hasan
@mohammad-hasan
Musfirat
@musfirat
Bogdan Fuller
@bogdanfuller
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Diponkor Sharma Partho
@parthodip218



শুভেচ্ছা