Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    4 years, 1 month ago

    আমি অচিনপুর থেকে বলছি!
    কামরুল ইসলাম

    আমি অচিনপুরে বসতি গেড়েছি;
    নিশ্চয়ই তোমরা ওয়াকিবহাল আছো।
    তোমাদের স্মৃতির সুনাম সুবিস্তীর্ণ,
    অপরিচিতেরাও তোমাদের প্রতিভা প্রচারে নিমগ্ন!
    কেমন করে ভুলে গেলে বল তো?

    না না, ভুলি নি তো!
    আমার মগজের কাগজে স্পষ্ট লিখিত,
    কবে আসার কথা, কবে এলেন!
    অচিনপুরে কোথায় উঠলেন!
    কোন কিছুই আমার অজানা নয়।

    ভাই, আমিও কিন্তু ঢের জানি!
    আপনার কাছ থেকেই জ্ঞাত হয়েছি।
    মনে নেই,
    ফোনে  ফোনে যে কথা হয়েছিল?
    মিনিট দুয়েক কথা তো নয়
    কম করেও পাঁচ ছয়েক তো হবেই!
    তাছাড়া দুয়েক দিন বাদেই তো আমাদের কথা হয়!

    তা তো ঠিকই! তাতো ঠিকই!!

    আমিও তো জানি…..

    থাক, তোমাকে আর বলতে হবে না।
    আমি জানি! সব জানি!!
    জেনেশুনে ভিটায় ঘুঘু চড়িয়েছি
    কুড়েঘরের সদর দ্বারে রেখেছি
    মস্ত সোনালি তালা।
    ত্রিসীমার প্রতিটি বিন্দু বালুকণার
    ডাক শুনেও ফিরিয়ে দিয়েছি নিটুট সচেতনতায়।
    অচিনপুরের নির্জন বদ্ধ প্রকোষ্ঠ
    নির্বাক সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে নিশ্চল।
    মন ভারী করে আমার গভীর চাপা কান্নায়!
    গালে বহে লোনা জলের স্রোত!
    জানি, কিছুই দেখার সময় নেই তোমাদের হাতে।
    তোমরা তো নদী, গিরি, দ্বীপকে ভালবাস
    ভালবাস ব্যস্ততাকে!
    তাই, হয়তো আমার অচিনপুর তোমাদের
    হাতছানি দিয়ে ডেকেও ফিরে আসে
    অজস্র জানা প্রশ্নের অজানা উত্তর নিয়ে!
    নিস্ফল অভিমান চূর্ণ হয়
    ডিজিটাল ফোনে।
    তবু  দুঃখ রয়ে যায় মনের কোনে
    একান্ত গোপনে, সঙ্গোপনে।

    তবে খারাপ নেই আমি।
    ভালো আছি! ভালো আছি!!

    8
    4 Comments

Friends

Skip to toolbar