-
গল্পের শেষে
-সুদীপ্ত দাশ অর্জুন
(২৪/৩/২০২০)
সেদিনটাই আর মনে পড়ে না,
তবে মনে পড়ে সেই তোমার মুখের হাসি।
স্মৃতি গুলো আজো মনের ফ্রেমে যত্নে আগলে রাখা।
সে সময় যে আর হাতের মুঠোয় নেই!
তবে কখনো ভাবিনি!এক বর্ষার দিনে হটাৎ দেবে দেখা।
কখনো ভাবিনি!
সেই চিরচেনা চাহনি মোর দৃষ্টিগোচর হবে!
তোমারো সন্ধানে কত শত চেষ্টা,তবু পাইনি তোমার দেখা!
তুমি ছাড়া আপন কেহ ছিলোনা মোর পানে,
মনেতে ঠাই নিয়ে তুমি এসেছিলে মোর জীবনে।
খুঁজে খুঁজে ক্ষান্ত সেই আজ আমি ক্লান্ত,
তাই নিরাশার মাঝে প্রত্যাশাখানি ব্যার্থ।
অধিক যত্নে চিঠিগুলো সব লেখা,
পাইনি আজো তোমাই লেখা চিঠির কোন উত্তর।
সেদিন রাতে হটাৎই হয়েছিলো গোলাবর্ষণ,
যেন চারিদিক মৃত্যুর মিছিল!
তাই আত্মগোপনে শহড় ত্যাগ করেছি অতিসত্বর।
আজ ঘরহীন হয়ে মোর দুটি পা পথে পথে ছুটে চলে,
পেটে ক্ষুধা,নিদ্রাহীন দুটি আঁখি,
তবু মাতৃভূমির এহেন দূর্দশায় হৃদয়ে অগ্নি জলে।
মরিয়া ছিলাম রক্ষা করিতে মাতৃভূমির প্রাণ।
তাই হাইনা গুলোর কবল হইতে রক্ষা করিতে দেশ,
প্রতিশোধের আগুনে মোর মুক্তিবাহিনীতে যোগদান।
আজো রোজ এক বেলা করে করি সেবন,
করেছি চেষ্টা ধোঁয়ার এ নেশা ছাড়িতে,তবু পারিনি!
আমার এহেন নেশায় ছিলো তোমার কত শত বারণ।
আজ সেই আমি তোমা হতে বহু ক্রোষ দূরে,
ভিন্ন মোদের গন্তব্য।
তবুও আমি ধন্য!
তোমার অধীরআগ্রহ,তোমার সঙ্গ পেয়ে,
তোমার ভালোবাসার জন্য।
বড্ড মনে পড়ে তোমার কথা।
মনে পড়ে তোমার অপেক্ষা,
প্রথম দেখা,প্রথম আলাপ,সবকিছুই,
বুঁকের বা পাজঁরে হলাম গুলিবিদ্ধ,প্রচন্ড ব্যাথা।
জানি!তুমি ছাড়া মোর গল্প শোনার আর কেহ নায়,
হইতো গল্পখানি বিলীন হয়ে যাবে,
তবে মাঝে মাঝে সেই গল্পে আমি নিজেই হারিয়ে যায়!
আচ্ছা?তবেকি মোদের গল্পের এই শেষ?
সেদিন হইতো থাকবোনাই আর আমি,
যেদিন স্বাধীন হইবে মোদের এই দেশ।
বড় স্বাদ ছিলো!মৃত্যুর আগে একটিবার যদি পেতাম তোমার দেখা!
তোমার………………………………………..
(১৯৭১ যুদ্ধকালীন প্রেক্ষাপটে একজন শহীদ সৈনিকের মনের বহিঃপ্রকাশ চিত্রায়িত,এমন অনেক সৈনিকের গল্প অসমাপ্ত থেকে যায়)6 Comments
Friends
Borno
@biborno
আকিব ইবনে হক
@akib2004
Abu Taher
@abu-taher
AymanRakib
@aymanrakib
Md-Rifatul-Islam
@md-rifatul-islam
মীর অনাবিল
@miranabil
Koel-Mizan
@koel-mizan
Masum-Pantho
@masum-pantho
Zahidul Hoque Polash
@zahidulhoquepolash2


চমৎকার