Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    প্রাণের বন্ধু আইসো বাড়ি
    সাংবাদিক আবু তাহের

    প্রাণের বন্ধু আইসো বাড়ি
    ডাকছি বারে বার,
    তোমায় ছাড়া হৃদয় আমার
    পুড়ে যে ছারখার।

    চাই না শাড়ি টাকা কড়ি
    ওগো প্রাণের ধন,
    তোমায় ছাড়া ক্যামনে বাঁচি
    কান্দে আমার মন।

    এবার ঈদে না আসিলে
    ফিরবো দাদুর সাথ,
    কথা নাহি বলবো আমি
    ওহে প্রাণের নাথ।

    তোমার লাগি পরাণ কান্দে
    পাই না মনে সুখ,
    দিবানিশি জ্বলছে আগুন
    হৃদয় ভরা দুখ।

    তুমি ছাড়া আধাঁর জীবন
    রয় না পেটে ভুখ,
    বন্ধু তুমি ফিরলে বাড়ি
    দেখবে হাসি মুখ।

    6
    2 Comments
Skip to toolbar