Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 1 month ago

    কোনো এক বরষায়!
    আহমেদ হানিফ।

    এই শুনো,
    শুনো না তোমাকেই বলছি,
    আচ্ছা মেয়েতো!
    একটি বার শুনলে এমন ক্ষতি কি?
    জানো,
    ফুলে ফুলে সয়লাব-
    গত বসন্তের দিনগুলো,
    আমার হৃদ মাজারে মুগ্ধতা ছড়ায়নি!
    কোকিলের কুহুতান কিংবা বসন্ত বন্দনা-
    খুব সাধারণই মনে হলো।
    কারণ জানো?
    যান্ত্রিক শহরের কোলাহলে হয়তো ভুলে গেছো,
    সে এক পড়ন্ত বিকালের গল্প-
    না, দোষ দেখছিনা,
    মনে না আসা যুক্তিসঙ্গত।
    তবে,
    কেনো জানি শত কাজেও-
    আমি ভুলার অবকাশ পাইনি,
    হয়তো সারাক্ষণ কর্মব্যস্ত থেকেও,
    রাতে ঠিকই মনে করতাম।
    আচ্ছা,
    অনেক হয়েছে-
    আর একটু সময় মার্জনা করো,
    শুনো,একটু ভালোবাসার নিমিত্তমাত্র।
    তুমিই বলেছিলে,
    কত কথাই যে হলো সেদিন!
    হাত ধরার বাহানা সাজাবে-
    কোনো এক কদম তলায়,
    হুম,বরষার ছন্দমুগ্ধ জলস্রোতে-
    আমিও কোনো এক অজুহাতে ঠিকই-
    তোমার হাত শক্ত করে ধরবো।
    হয়তো বরষার জল-ধারায়,
    মোলায়েম আবেশিত হবো আমরা-
    ও আমাদের ভালোবাসা।

    4
    3 Comments
Skip to toolbar