Profile Photo

AymanRakibOffline

  • AymanRakib
  • Profile picture of AymanRakib

    AymanRakib

    • 4 years, 5 months ago

    →২
    যখন ছোট ছিলাম বড়রা আমাদের নামায পড়তে বলতো।
    বাবার সাথে, কখনো দাদুর সাথে মসজিদে যেতাম।
    এক ওয়াক্ত, দুই ওয়াক্ত — একদিন বা দুইদিন নামায পড়তাম!
    তারপর?

    প্রতিদিন সময়মতো মসজিদে যেয়ে নামায আদায় করাটা ভারি কঠিন মনে হতো।তাই নিয়মিত নামায পড়া হয়ে উঠেনি। তারপর অনেকটা বছর কেটে গেছে। আমি এখন পূর্ণ যুবক।

    মাঝে মাঝে কিছু শাইখের ওয়াজ–নাসীহত শুনি। তাঁরা নামাযের গুরুত্ব, ফজিলত এবং নামায তরক করার কঠিন শাস্তির কথা শুনান।
    সেসব শুনে ভয় হয়। মনে আগ্রহ তৈরি হয়। মসজিদে যাই। নামায পড়ি। তবুও নামাযে নিয়মিত হতে পারলাম না!

    ভাবি, যারা আমাদেরকে নামায পড়তে বলে— নামায পড়তে তাঁদের কোন কষ্ট হয় না। তাঁদের কাছে হয়ত ঐশ্বরিক কোন শক্তি আছে যা আমাদের কাছে নেই!

    জীবনের বড় একটা সময় ধরে আমরা অপেক্ষায় থাকি সেই ঐশ্বরিক শক্তির! এদিকে নামাযের পর নামায ছুটে যেতে থাকে! কিন্তু সেই ঐশ্বরিক শক্তি আসার আগেই একদিন আমাদের সাধারণ শক্তিটুকুও নিঃশেষ হয়ে যায়!

    কতটা হতভাগা আমরা!! অবশেষে বেনামাযী হয়েই আমাদের কবরে যেয়ে হয়..

    6
    5 Comments
Skip to toolbar