Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 6 months ago

    অদ্ভুত এক সময়

    অদ্ভুত এক সময় , অবিরাম অন্তহীন
    পথচলাতে নিরবচ্ছিন্ন অন্ত- লীন আকাশ!
    এসেছে গভীরের প্রগাঢ় অভিলাষ,
    সমস্ত নিয়মানুবর্তিতা নিয়ে নিয়মহীন
    আগামীর বর্তমানে দাড়িয়েছে মানুষ!
    কোষাগার শুন্য হয়ে, এখানে আনন্দ,
    শুধু জীবনের উত্তীর্ণ দ্বারের খিড়কী
    খোলা মাঠে, নিরন্তর প্রবাহের দিকে
    এগিয়ে গেছে , আলো আঁধারের দোলাচল
    বিমূঢ় প্রেতকাল, সুন্দর অনিন্দ্যের বঁধু বেশে!
    শরীরের তাপমাত্রা বেড়ে চমৎকার কঠিন
    হিমসময় উত্তাপ ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল।
    অদ্ভুত এক সময় , এখানেও নেই কেউ!
    সেই সময়ে -র, লেখা অভিধানে;
    সহজ জীবনে , গাঢ় অন্ধকার তবুও!
    অদ্ভুত,, অদ্ভুত এক সময়।

    9
    5 Comments
Skip to toolbar