Profile Photo

AymanRakibOffline

  • AymanRakib
  • Profile picture of AymanRakib

    AymanRakib

    4 years ago

    —৪
    সবুজে ঢাকা ফসলের মাঠে দু’জন হাঁটতে বেরিয়েছে— পড়ন্ত বিকালের মিঠা রোদে আর দখিনা শীতল বাতাসে প্রাণ জুড়াতে!—
    ফুয়াদ ও তার বন্ধু জাবের!

    ফেরার পথে ক্ষেতের ধারে একজোড়া পুরোনো জুতো। তার অদূরেই কৃষক বসে কাজ করছে।জুতোজোড়া তারই।

    জাবের ফুয়াদের দিকে ফিরে বললো,
    — চল, জুতোজোড়া কোথাও লুকিয়ে রাখি। দেখি কৃষকটি কী করে!
    — না রে, আমাদের সামান্য বিনোদনের জন্য কৃষক বেচারাকে পেরেশান করা ঠিক হবে না। বরং এক কাজ করি চল, কিছু টাকা তার জুতোয় ভরে রাখি! তারপর লুকিয়ে থেকে দেখি, সে কী করে?

    জাবের পকেট থেকে কিছু টাকা বের করে জুতো দু’টায় ভরে রাখলো। তারপর কিছুটা দূরে যেয়ে তারা লুকিয়ে পড়লো।

    কয়েক মিনিট পর কৃষকটি এসে জুতো পরতে গেলো। কিন্তু একি, জুতোর মধ্যে কিছু একটা আছে! ভিতরে হাত দিয়ে দেখে টাকা! অন্য জুতোটিতেও টাকা!

    আনন্দে তার চোখ ছলছল করছিলো। হাঁটুর উপর বসে দু’হাত আকাশের দিকে তুলে সে বলতে লাগলো,
    হে আল্লাহ! হাজার শোকর তোমার! তুমি জানো, বাড়িতে আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার্ত। এই টাকা দিয়ে আজ কিছু খাবার কিনতে পারবো…

    ফুয়াদ জাবেরের দিকে তাকিয়ে,
    — জুতো লুকোনো ভালো ছিলো নাকি এটা?

    8
    6 Comments
Skip to toolbar