Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years ago

    এসো মোর গাঁয়ে
    রেহানা আকতার

    খাবে নাকি কাঁচা আম
    এসো মোর গাঁয়ে ,
    বসতে দেব টঙ পেতে
    চড়াবো তোমায় নায়ে ।

    আমের সাথে আরো দেব
    কাঁঠালের কোষ ,
    লিচুর রসে করতে পারবে
    তোমার ভুড়ি ভোজ ।

    সন্ধ্যা বেলায় পাবে খেতে
    নানা রকমের পিঠা ,
    অল্প কিছু ঝাল
    আর সব-ই যে মিঠা ।

    রাত হলে তোমায়
    শোনাবো কত গল্প ,
    জেগে কাটাবো রজনী
    ঘুমাবো যে অল্প ।

    সকাল হলে পুকুরে
    ধরবো মাছ তাজা ,
    কিছু করবো রান্না
    আর বাকি সব ভাজা।

    খেতে পাবে ক্ষেতের
    টাটকা শাক -সবজি ,
    স্বাদে তোমার ইচ্ছা হবে
    ভেজাতে যে কবজি।

    পুকুরে কাটবো সাঁতার
    জলে দেব ডুব ,
    দৌড় দেব মাঠে -ঘাটে
    রইবো নাকো চুপ ।

    নানান রকম গল্পে
    থাকবো যে মেতে
    সন্ধ্যে হলেই ঝিঁঝিঁর ডাক
    শুনবো কান পেতে।

    বৈশাখের ঝড়ো হাওয়ায়
    কুড়াতে পাবে আম ,
    এই আনন্দের ভুবন জুড়ে
    খুঁজে পাবেনা দাম ।

    শুনতে পাবে বৃষ্টির
    রিনিঝিনি শব্দ ,
    মনের আকুলতা
    করবে তোমায় জব্দ ।

    ভোর হলেই শুনতে পাবে
    পাখির কিচির-মিচির ,
    হাত বাড়িয়ে ছুঁতে পাবে
    ঘাসের উপর শিশির।

    ভেলায় ভাসিয়ে নিয়ে
    পাড়ি দেব তেপান্তর ,
    থাকবে খুশি চোখে-মুখে
    ভরবে যে অন্তর ।

    শহরের চার দেয়ালে
    থাকো তুমি বন্দি ,
    আমরা বেড়াই হেসে -খেলে
    করি শুধু সুখ -সন্ধি । ।

    12
    8 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar