-
বৃষ্টি বৃষ্টি
এই বর্ষায় একজন মাতাল
রাস্তার পাশে হিস্যু করে, আর বলে—যীশু, যীশুকে তো
কোথাও দেখি না!
যীশু বড়ুয়া, আমার বন্ধু
সে ছিলো বাসায়
ডিম ভাজা দিয়ে পান্তাভাত খাবে, এই আশায়
ডাইনিং টেবিলে বসে পেপার দেখতেছিলো
জানালার ওপাশে দুইটা ভেজাকাক
গোত্তা খেয়ে ইলেক্ট্রিক তারের উপর যেইনা বসে—
বিকট আওয়াজ তুলে বিদ্যুৎ চলে যায়
এই বর্ষা-দুপুরে
আরাম কেদারায় বসে দেখতেছিলাম
হিন্দি সিনেমা
নায়িকা মেয়েটা বৃষ্টির নীচে চান্স পেয়ে ডান্স মারে
বউ এসে বলে—আন্ধারে বইসা আছো যে…
ভেজা কাক, স্নানরত নায়িকা—সব কী খোয়াব!
মোবাইলের টর্চ জ্বালিয়ে বউ বলে— লও, ঝালমুড়ি খাও
এই বৃষ্টি থামবার না!
বৃষ্টিতে বৃষ্টির কথা মনে আসে;
তা বড় পুরাতন স্মৃতি
কচুপাতা মাথায় কারা যেনো দ্রুত পায়ে হেটে যায়।15 Comments
Friends
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
নতুন করে শুরু
@amrin-shimu



দারুণ লাগল লেখাটা।