-
অরিন্দম সাইফুল্লাহ is with Emotionless Rima and 8 others
নারী! আমি আজ ক্ষমা প্রার্থী
আমি আজ ক্ষমা প্রার্থী
নারী! তোমার কাছে
যদিও জানি,
ক্ষমা চাইবার
শেষ অধিকারটুকু নেই আমার,
তবুও একবুক আশা নিয়ে
তোমার দিকে
হাত পেতেছি…
আমি…
সকল, পুরুষের পক্ষ থেকে।যুগ যুগ ধরে
তোমার অস্থি পিঞ্জরে
পুরুষ ঢেলেছে যে অবিচার
ব্যাভিচার, আরক্তিম যন্ত্রণার
তীব্র নিনাদ…জানি, এর কোন ক্ষমা হয় না…
তবুও
সমাজের পুরুষ শাসিত শাসনের
গ্রন্থিল পেশী থেকে
নিজেকে মুক্ত করে
হাজার বিনিদ্র রাত্রির
বিনম্র অনুশোচনা ও যন্ত্রণা নিয়ে
আমি তোমার আধখোলা দরজায়
ভিখারীর মতন
এসে দাঁড়িয়েছি…আমার ভেতরের পুরুষকে ক্ষমা করো।
নারী!
তোমার ঔদার্য সমুদ্র থেকেও বিশাল
আকাশের মতন সীমাহীন
অবলীলায় স্বীকার করবে
সকলেই একদিন
জানি;
কাঁদানোতে যতখানি পশুত্ব থাকে
কাঁদবার মাঝে যতখানি বেদনা থাকে,
তার চেয়েও বহুগুণ মহত্ত্ব
থাকে বুঝি ক্ষমায়-নারী!
তাই এই হীন পুরুষকে
তুমি অভিশাপের
বন্ধন থেকে
মুক্তি দিয়ে
ভালোবেসে গ্রহণ করে নাও..মহত্ত্ব।৬.১.১৯
তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়
৯.৪৫6 Comments

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm


সেরা 👍