-
কবিতা: উপদেশ।
দেশ-বিদেশের মহা জ্ঞানী,
করেছেন কত অসাধ্য সাধন।
তাঁদের উপদেশ করেছে,
বিশ্ব কে লালন!
অমুক সাহেব,তমুক সাহেব,
হাজার সাহেবের ছুটাছুটি।
কাদের উপদেশ করবে গ্রহণ,
তা নিয়ে কাঁধা ছুড়াছুড়ি।
দৃশ্যপট পাল্টে গেলো,
হয়না এখন অসাধ্য সাধন।
মানবজাতি থমকে আছে,
করবে কখন বিশ্ব লালন!
আমার আদেশ- আমার উপদেশ,
বলবো না তো কাউকে!
চুপটি করে বসে থাকবো
বিশ্বের কোনো কোণে।
যদি না হয় সুস্থ বিশ্ব,
পরবো অনলে।
উপদেশ গুলো গেঁথে ফেলবো,
অতল গহীনে।12 Comments-
@Uttam kumar ধন্যবাদ ✅❤️
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

ইশতিয়াক জিন্দানী রিশাত
সাদা কাগজের কালো কালি।
আমার নাম ইশতিয়াক জিন্দানী রিশাত। আমার জন্ম ১৯৯৮ সালের ১৩ই নভেম্বর শুক্রবার। জন্ম থেকে নিশ্বাসের স্বাদ নিচ্ছি সিলেট জেলায়। অর্থাৎ আমার জন্ম বাংলাদেশের সিলেট জেলার, ফেঞ্চুগঞ্জ উপজেলার, মল্লিকপুর গ্রামে। আমার পিতা রিয়াজ উদ্দীন ইসকা। একজন সাংবাদিক ও লেখক। জেনেটিক ভাবেই আমার রক্তে লেখালেখির পোকা রয়েছে। প্রতিদিন আমার গল্পের সাগরে সাঁতরাতে হয়। নানান গল্প খেলা করে মস্তিষ্কের স্নায়ুকোষে।
অনেক জ্ঞানীরা লেখকদের বিভিন্ন ভাবে প্রকাশিত করেছেন। লেখক ২প্রকার। ১ছাগল লেখক, এবং ২পাগল লেখক। ছাগল লেখক টাকার জন্য লেখে, এবং পাগল লেখে ভালো লেখার জন্য লেখে। আমি হচ্ছি পাগল লেখক। মানুষ পড়বে, এবং বলবে লেখা টা ভালো। এতেই তৃপ্তি। তবে, মানুষজন বলে লেখকদের না-কি তৃপ্তি নেই। তাঁদের তৃষ্ণা বৃদ্ধি পেতেই থাকে।
দেখা যাক আমার তৃষ্ণা কত টুকু বৃদ্ধি পায়।
তুলট এর মাধ্যমে নিজের লেখালেখির প্রতিভা আরও বিকশিত হবে।
আশাকরি, মগজের আরও বিস্তার হবে,এই তুলটের মসৃণ পথে।
ধন্যবাদ।


অসাধারন ভাবনায় লেখনী